চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমপ্রেসের ৫টি ছবি পেয়েছে ৯টি পুরস্কার

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৪০ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৭
বিনোদন
A A
‘জিরো ডিগ্রি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান

‘জিরো ডিগ্রি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান

দেশের শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ৫টি ছবি পেয়েছে ৯টি পুরস্কার। আজ ২৪ জুলাই সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জিরো ডিগ্রি’ ছবিটি ৪টি ক্যাটাগরিতে (সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা শিল্প নির্দেশক ও সেরা শব্দগ্রাহক) ‘প্রার্থনা’ ২টি (শ্রেষ্ঠ শিশুশিল্পী) আর ‘নদীজন’ (সেরা পার্শ্ব অভিনেত্রী), ‘জালালের গল্প’ (শ্রেষ্ঠ মেকআপ ম্যান) ও ‘মহুয়া সুন্দরী’ (শ্রেষ্ঠ গায়ক) পেয়েছে একটি করে পুরস্কার।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘ধারাবাহিকভাবে প্রতি বছর দেশে এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়ে আসছি। আমরা সবসময় চাই দেশের সবাই পুরস্কার পাক। এতে তারা উৎসাহ পাবে। আরও ভালো ছবি নির্মাণে এগিয়ে আসবে। আমরা চাই দেশে ভালো ছবি নির্মাণ হউক। ইদানীং ভালো ছবি নির্মাণের সংখ্যা বেড়েছে। যা চলচ্চিত্রের জন্য খুবই আশার বাণী। ভালো লক্ষণ। পুরস্কারপ্রাপ্ত সবার জন্য ইমপ্রেসের শুভেচ্ছা।’

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, এক সময় ইমপ্রেস আরও বেশি পুরস্কার পেত। ইমপ্রেসের দেখাদেখি বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান শিল্পমান সমৃদ্ধ ছবি নির্মাণে এগিয়ে আসছে।

তিনি বলেন, ‘২৫টি ক্যাটাগরির মধ্যে নয়টি পুরস্কারই পেয়েছে ইমপ্রেসের ছবি। এতেই বোঝা যায় ইমপ্রেস রুচিশীল শিল্পবান্ধব ছবির অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান। তারা শুরু থেকেই সুন্দর সুন্দর ছবি বানায়। একসময় এমন ছিল, ইমপ্রেস ছাড়া পুরস্কার দেওয়ার মতো আর কোনো প্রতিষ্ঠান পাওয়া যেত না। তাদের দেখাদেখি এখন অনেকেই ভালো ছবি নির্মাণে এগিয়ে আসছে। শিল্পমান সম্পন্ন অবাণিজ্যিক ছবি নির্মাণ করছে। যার প্রেরণা বলা চলে ইমপ্রেস। সেই ধারাবাহিকতায় এখনো ১০-১২টা শাখায় ইমপ্রেস পুরস্কার পাচ্ছে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক।’

উল্লেখ্য, ‘জিরো ডিগ্রি’ ছবিটির টিভি স্বত্ব ইমপ্রেস টেলিফিল্মের।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আন্তর্জাতিক ফুটবলে খেলার অবস্থায় নেই বাংলাদেশ’

পরবর্তী

টাঙ্গাইলে টুকুসহ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পরবর্তী
বিএনপি

টাঙ্গাইলে টুকুসহ বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুরস্কার নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শাবানা, জয়া আহসান, শাকিব খান ও মাহফুজ আহমেদ

সেরা তিন নায়ক নায়িকাকে কী বললেন প্রধানমন্ত্রী?

সর্বশেষ

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT