চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভ্যালি: সহযোগিতা করতে ভবন মালিককে নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
আদালত
A A
ইভ্যালি লোগো সহ একটি ছবি, বাংলাদেশের একটি ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অডিট কমিটির কোনো প্রয়োজনে সহযোগিতা করতে ইভ্যালির ভবন মালিক শেখ সালাউদ্দিনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আদালত যখনই তাকে ডাকবে, তখনই হাজির হওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

আদালতের তলবে সালাউদ্দিন আজ বৃহস্পতিবার হাজির হলে তাকে মামলায় পক্ষভুক্ত করে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন বলে জানান আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।

এর আগে ইভ্যালির সম্পত্তি অডিট করতো কেপিএনজি নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু ওই প্রতিষ্ঠান অডিটের খরচ ধরে ৮৬ লাখ টাকা। এর চেয়ে কম টাকায় অডিট করাতে ইভ্যালি পরিচালনায় গঠিত বোর্ড আবেদন করলে যে কোনো ভালো প্রতিষ্ঠান দিয়ে অডিট করানো যাবে বলে আদেশ দেন হাইকোর্ট।

Banglabid

গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট তার আদেশে সালাউদ্দিনকে ২৪ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেন। এছাড়া ওইদিন হাইকোর্ট ইভ্যালির সাবেক এমডি মো. রাসেল তার স্ত্রী সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা কোম্পানির শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও ভায়রা মামুনুর রশীদের বরাবর হস্তান্তরের অনুমতি দেন।

তবে শেয়ার হস্তান্তর হলে এই তিনজন আদালতের অনুমতি ছাড়া সে শেয়ার আর হস্তান্তর করতে পারবে না এবং শেয়ারের বিষয়ে ইভ্যালি নিয়ে গঠিত বোর্ডের কাছে দায়বদ্ধ থাকবেন বলে আদেশ দেয়া হয়। আর রাসেল ও শামীমা নাসরিন এখন কারাগারে থাকায় তাদের থেকে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে আইজি প্রিজনকে সহযোগীতা করতে নির্দেশ দেন হাইকোর্ট।

প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। তারা দুজন এখন কারাগারে।

Reneta

ইভ্যালিতে পণ্য অর্ডার দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না দেয়ার প্রেক্ষাপটে গ্রাহকের আবেদনে হাইকোর্ট ইভ্যালির ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেন।

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ ইভ্যালির অর্থ ও সম্পদ উদ্ধারে নানামুখী কার্যক্রম নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভ্যালিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে যখন সত্য জানবে, তখন অবস্থান পরিবর্তন করবে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

‘কাজল এখনও আমার সঙ্গে আছে, এতেই অবাক’, বিবাহবার্ষিকীতে অজয়

পরবর্তী
অজয় ও কাজল বিবাহবার্ষিকীতে একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'কাজল এখনও আমার সঙ্গে আছে, এতেই অবাক', বিবাহবার্ষিকীতে অজয়

উক্রেনে রাশিয়ার হামলার সময় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটার ভিডিওতে ইউক্রেনে রাশিয়ার হামলার পরিস্থিতি

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT