আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তাদের বাসায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বিকেলে তাদের মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান। তবে কী অভিযোগে এই অভিযান, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি র্যাব।







