চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ০২, জুন ২০২১
বিনোদন
A A

দেশের সুপরিচিত ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালি ডট কম ডট বিডি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন ‘দেবী’ ছবির এই অভিনেত্রী।

ইভ্যালির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শবনম ফারিয়া।

ই-ভ্যালি কর্তৃপক্ষ মনে করেন, জনসংযোগ, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যম ও ইভ্যালির মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবেন টিভি নাটকের এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।

ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, শবনম ফারিয়া দেশের মিডিয়ার খুবই পরিচিত এবং প্রিয় মুখ। তাকে ইভ্যালিতে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ইভ্যালির সাথে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তিনি আরও বলেন, যাত্রার শুরু থেকেই আমাদের জনসংযোগ বিভাগের মাধ্যমে দেশের গণমাধ্যম ও ইভ্যালির মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। গণমাধ্যম তাদের পেশাদার অবস্থান থেকে ইভ্যালি নিয়ে সময়োপযোগী সংবাদ প্রকাশ করে আসছে যা এই দেশের ই-কমার্স খাতের উন্নতিতে অবদান রাখছে।

চাকরি করলে অভিনয়ের কী হবে? এমন প্রশ্নে ফারিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, চাকরি অভিনয় দুটোই চলবে। এখন থেকে আরও ভালো কাজ বেছে কাজ করা হবে। হোম অফিস ৩ দিন করে। বাসায় তিনদিন। তবে গত ৭ দিন ধরে কাজ করছি।

Reneta

ঢাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা শবনম ফারিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। তিন বোনের মধ্যে ফারিয়া সবার ছোট। তার বাবা ছিলেন প্রথম শ্রেণির চিকিৎসক। ২০১৩ সালে আলদান আল রাজীবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আর পেছনে তাকাতে হয়নি।

নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচিত্রেও অভিনয় করেন শবনম ফারিয়া। এই ছবির জন্য মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ একাধিক পুরস্কার লাভ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীইকমার্সইভ্যালিদেবীনাটকপিআরলিড বিনোদনশবনম ফারিয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT