চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএম ভোটকক্ষে ভোটার ৪৫০ এর বেশি নয়: ইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ইভিএম

ফাইল ফটো

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য নির্ধারিত ছয় আসনের প্রতি ভোটকক্ষে ভোটারের সংখ্যা ৪০০ থেকে ৪৫০ জনের মধ্যে রাখার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রয়োজনে ভোটকেন্দ্রের গেজেট সংশোধনের জন্যও বলেছে ইসি।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ইসির সহকারী সচিব (নির্বাচন পরিচালনা-১) রৌশন আরা বেগম স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘একাদশ জাতীয় নির্বাচনে রংপুর-৩, খুলনা-২, সাতক্ষীরা-২, ঢাকা-৬, ঢাকা-১৩ ও চট্টগ্রাম-৯ এই ছয় আসনে ইভিএমের মাধ্যমে ভোটের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সিদ্ধান্ত অনুযায়ী, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্ধারিত ছয় আসনের জন্য কক্ষ প্রতি ভোটার বিন্যাস ৪০০ থেকে ৪৫০ এর মধ্যে সীমাবদ্ধ রেখে ভোটকেন্দ্রের গেজেটে ভোটকক্ষের সংখ্যায় ও প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী কক্ষের সংখ্যায় সংশোধনের প্রস্তাব পাঠানো প্রয়োজন।’

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আরেকটি চিঠিতে বলা হয়, ‘ছয় আসনে ৮৪৫টি ভোটকেন্দ্র এবং পাঁচ হাজার ৫১টি ভোটকক্ষ থাকবে। পাঁচ শতাংশ হারে অতিরিক্তসহ মোট প্রিজাইডিং অফিসার ৮৮৭, সহকারী প্রিজাইডিং অফিসার পাঁচ হাজার ৩০৪ ও পোলিং অফিসার ১০ হাজার ৬০৮ জন থাকবেন। এ লক্ষ্যে ছয়টি আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রশিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা প্রয়োজন।’

এই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষক তৈরি করতে আসনভিত্তিক ৫০ থেকে ৬০ জনের একটি প্যানেল প্রস্তুত করতে জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির সভায় নির্দেশনা দেওয়া হয় দ্বিতীয় চিঠিতে।

Reneta

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। ভোটের কমপক্ষে ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের প্রজ্ঞাপন জারির আইনি বাধ্যবাধকতা থাকায় ৪ ডিসেম্বর এ কাজ শেষে করেছে ইসি।

প্রতিটি সংসদীয় আসনের জন্য আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইভিএমইসিএকাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT