চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএমের ৬ আসনে ‘অনুশীলনমূলক’ প্রতীকি ভোট ২৭ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছয় আসনে ‘অনুশীলনমূলক’ প্রতীকি ভোট ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এ দিন ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ইভিএমের সকল কেন্দ্রে একযোগে অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অফিসার ইনচার্জ এস এম মাহমুদ আরাফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ছয়টি আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে, সেখানে ভোটারদের উৎসাহ বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন নানাবিধ প্রচার প্রচারণা ও প্রদর্শনীর আয়োজন করেছে। তারই ধারাবাহিকতা বৃহস্পতিবার প্রতিটি ভোটকেন্দ্রে অনুশীলনমূলক ভোটের আয়োজন করা হয়েছে।

গত ২৬ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে ইসি। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করে এসব আসন চূড়ান্ত করা হয়।

আসন ছয়টি হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। আগে থেকে তৈরি তালিকায় থাকা ৪৮ আসনের মধ্য থেকে এ ৬টি আসন চূড়ান্ত করা হয়।

Reneta

কমিশন সূত্র জানায়, ইভিএমে ভোটের জন্য চূড়ান্ত হওয়া ছয় আসনে মোট ৮৪৫টি কেন্দ্র রয়েছে। আসনগুলোতে মোট ভোটার প্রায় ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইভিএমএকাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT