চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএমের ভোটে স্বাচ্ছন্দ্যের কথা জানাচ্ছেন ভোটাররা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:১৯ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট দিয়ে ভোটাররা স্বাচ্ছন্দ্যের কথা জানিয়েছেন। তবে এই পদ্ধতিতে ভোট দেয়ার বিষয়ে জটিলতার কথাও বলেছেন কেউ কেউ। নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা বলছেন, কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায় তা শিখতে পারবেন ভোটাররা।

ঢাকার দুই সিটি উত্তর ও দক্ষিণ করপোরেশন নির্বাচন  শনিবার। এর আগে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটির সব ভোটকেন্দ্রে এ আয়োজন করা হচ্ছে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটকে কেন্দ্র করে ভোটার ও উৎসুক মানুষের ভিড়। বিদ্যালয় ভবনের পাশে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। দুপুরের পর থেকে ভোট কেন্দ্রে ভোটারদের আনাগোনা বাড়ে। ইভিএম সম্পর্কে ভোটারদের পরিচিতি ও মক ভোটের জন্য হিমশিম খেতে হয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের।

মক ভোট দেয়া শেষ পশ্চিম রাজাবাজারের বাসিন্দা মো. মাহবুব আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, ভোট দেয়া অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যের। সিল ও ব্যালটের চেয়ে সময় কম লাগে। মিনিট খানেকের মধ্যেই ভোট দেয়া শেষ করা যায়।

ইভিএমে ভোট দেয়ার পর নিশ্চিত হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন: আঙ্গুলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছবি বের হয়েছে। তারপর বাটনে চেপে ভোট দেয়া নিশ্চিত করেছি। আমার কাছে সকল প্রক্রিয়াই সহজ মন হয়েছে।

আরেক ভোটার সাহাবুদ্দিন আহমেদ বললেন: ইভিএমে ভোট সহজ থাকলেও যারা অল্প শিক্ষিত তারা কতোটুকু এই মক ভোটিংয়ের মাধ্যমে শিখতে পারবে সেটা একটা বিষয়।

Reneta

ভোটার জিলানী কাদের ইভিএম প্রক্রিয়া জটিল বলে জানিয়েছেন।

রাজধানীর নূরজাহান রোডের মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোট দেওয়া কায়সার চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: দ্রুত সময়ে ভোট দেওয়া যায়। ডিজিটাল বাংলাদেশের অন্যতম নির্দেশন হলো ইভিএম। কোনো ভোটার যদি স্মার্ট কার্ড নাও আনেন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সেটা শনাক্ত করা যাবে আর স্মার্ট কার্ড আনলে ভোটিং প্রক্রিয়া আরো সহজ।

রাজধানী উচ্চ বিদ্যালয়ের ৮৬৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মতিউর রহমান চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: ইভিএমে ভোট সম্পর্কে জনগণ যেন সচেতন হয় এবং ইভিএম মেশিনে যেন অভ্যস্ত হয় সেজন্যই এই অনুশীলনমূলক (মক) ভোট। যারা ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের কাছে অনুরোধ আপনারা মক ভোট দিতে আসুন, আপনার কোনো সন্দেহ থাকলে এখানে ভোটিং প্রক্রিয়ার টেস্টে অংশ নিন, যে কোন রকম সন্দেহের অবকাশ দূর হবে। কেন্দ্রে না এসে বাইরে থেকে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। যে কোন যাচাই বাছাইয়ের জন্য মক ভোট দিতে আসুন, সব কিছু যাচাই করুন।

ভোটারদের উপস্থিতি কেমন জানতে চাইলে তিনি বলেন: সরস্বতী পূজার কারণে শুরুতে ভোটারদের কেন্দ্রে আসা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়ছে। আমরা সন্ধ্যা সাতটা পর্যন্ত আছি। ভোটাররা মক ভোট দিয়ে নিজেদের স্বস্তির কথা জানাচ্ছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন: এই অনুশীলন ভোটদানের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেওয়া হবে। কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায় তা শিখতে পারবেন ভোটাররা।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন: ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে এই আয়োজন করা হয়েছে। এটি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার মতো, যাতে ভোটের দিনে ভোটারদের কোনও ধরনের বেগ পেতে না হয়।

এর আগে গত মঙ্গলবার দুই সিটির সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী করা হয়েছে। ভোটারদের ইভিএমে ভোটদানে আগ্রহী ও সচেতন করতে এ আয়োজন করে ইসি।

নির্বাচন কমিশনের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সরস্বতী পূজার কারণে নতুন করে ভোটের তারিখ ১ ফেব্রুয়ারি নির্ধারণ করায় আজ মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে। এদিন থেকে ৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনও ব্যক্তি জনসভা বা কোনও অনুষ্ঠান আহ্বান, এসবে যোগদান কিংবা কোনও মিছিল, শোভাযাত্রা করতে পারবেন না।

ঢাকার দুই সিটিতে দুই সিটিতে মোট ভোটকেন্দ্র ২ হাজার ৪৬৮টি। এর মধ্যে উত্তরে ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ১ হাজার ১৫০টি।

দুই সিটিতে ভোটার সংখ্যা সাড়ে ৫৪ লাখ। এর মধ্যে উত্তর সিটিতে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ এবং দক্ষিণে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। উত্তরে সাধারণ ওয়ার্ড আছে ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং দক্ষিণে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএমইভিএমে ভোটঢাকা সিটি নির্বাচনমক ভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কে বস, সেটা নেতানিয়াহু জানেন: ট্রাম্প

জুলাই ৫, ২০২৬

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT