চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য আলাদা সুইমিং জোন

আফরিন আপ্পিআফরিন আপ্পি
১২:৩০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
নারী, বাংলাদেশ
A A
coxsbazar sea beach

সম্প্রতি কয়েকটি ইভটিজিংয়ের ঘটনার পর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নারীদের জন্য তৈরি করা হয়েছে আলাদা সুইমিং জোন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন সাইফুল আশরাফ জয়ের উদ্যোগে ও জেলা প্রশাসক আলী হোসেনের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে তৈরি করা এ জোনে বৃহস্পতিবার থেকে নির্বিঘ্নে সাঁতার কাটতে পারবেন নারীরা।

এ উদ্যোগের ফলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরা, ছোট সন্তান নিয়ে ঘুরতে আসা নারীরা, সিঙ্গেল মাদার, দল বেঁধে ঘুরতে আসা নারীরা স্বস্তিতে সমুদ্র স্নান করতে পারবে বলে মনে করছে কক্সবাজার জেলা প্রশাসন।

সুগন্ধা পয়েন্টে নেমে ডান পাশের হোটেল সিগাল বরাবর তৈরি হয়েছে নারীদের এ একান্ত জোন। জোনের দু’পাশে দুটি প্ল্যাকার্ড পুঁতে দেয় হয়েছে। যার একপ্রান্তে লেখা রায়েছে ‘মহিলাদের সাাঁতারের স্থান শুরু’। অন্যপ্রান্তে লেখা ‘মহিলাদের সাঁতারের স্থান শেষ’।

এখানে নারীদের সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে সৈকতের নিরাপত্তা কর্মীরা। কোনরকম অপ্রীতিকর ঘটনার আভাস পাওয়া গেলে নেয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। এছাড়া নারীদের নিরাপত্তার জন্য থাকছে লাইফ গার্ড।

তবে শুধু এ নির্ধারিত স্থানেই নারীদের স্নান করতে হবে এমনটা নয়। সৈকতের অন্য সকল স্থান উন্মুক্ত থাকবে তাদের জন্য। তবে যারা নিরাপত্তাজনিত সমস্যায় ভুগবেন তারা নিশ্চিন্তে সাঁতার কাটতে পারবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Reneta

সারা বিশ্বে নারীদের জন্য আলাদা সাাতার জোন থাকলেও বাংলাদেশে এই প্রথম নেয়া হয়েছে এ উদ্যোগ। আর এটাকে নারীর ক্ষমতায়নের একটা বড় অংশ বলে মনে করছেন ম্যাজিস্ট্রেট সাইফুল আশরাফ জয়।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: ‘ট্যুরিজম ও প্রটোকল শাখার দায়িত্ব পাবার পর থেকে নারীদের থেকে অনেক অভিযোগ পাচ্ছিলাম। সম্প্রতি কয়েকটি ইভটিজিংয়ের ঘটনায় শাস্তি হিসেবে জেলে পাঠাতে হয়েছে প্রায় ৮ জনকে। এছাড়া এ ধরণের অভিযোগ আমাদের কাছে প্রায়ই আসছে।’

‘‘পর্যবেক্ষণে দেখা গেছে যেসব নারীরা বাবা-ভাই, স্বামী বা পরিবারের পরুষ সদস্যদের ছাড়া আসছেন তারাই বেশি হয়রানি ও শারীরিক লাঞ্চনার শিকার হচ্ছেন। সেজন্য নারীদের বিশেষ নিরাপত্তার জন্য নেয়া হয়েছে এ ব্যবস্থা।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভটিজিংকক্সবাজারনারীনির্বাহী ম্যাজিস্ট্রেটসমুদ্র সৈকতসমুদ্র স্নান
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT