চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবি’তে ছাত্রলীগ অভিযোগে সিনিয়রকে মারধর

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৮:৫৯ পূর্বাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে সিনিয়র এক আবাসিক শিক্ষার্থীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে অপর এক জুনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মিনহাজুল হক রুমন। সে লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষার্থীর নাম এনামুল হক ইমন, সে আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে লালন শাহ হলের ৪১৫ নম্বর রুম এ ঘটনা ঘটে। এসময় অভিযুক্ত ইমন ৭/৮ জনের সংঘবদ্ধ দল নিয়ে উক্ত রুমে ঢুকে ভুক্তভোগী রুমনকে মারধর করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এসময় তার সাথে শ্রাবণ (আইন ২১-২২), রোজ (আইন ২০২২-২৩) ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগী রুমন তার নিজ রুমে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করেই ৭/৮ জনের একটি দল আচমকা তার রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করেই তারা ভুক্তভোগী ছাত্রলীগের পদধারী কিনা সে বিষয়ে জেরা শুরু করে। তারা কয়েকজন বলতে থাকে যে রুমন ভাই ছাত্রলীগের সক্রিয় নেতা, জয়ের (ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক) কাছের লোক। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির আওয়াজ শুনতে পাওয়া যায়।

ভুক্তভোগী রুমন বলেন, গতকাল মেইন গেটে বসে থাকা অবস্থায় আমাকে বলা হয়েছিল যে আপনি সাবধানে থাকেন আপনার উপর হামলা হতে পারে। আজকে রাতে আমি হলেই ছিলাম। এর মধ্যে আনুমানিক ১০-১২ জনের একটি দল আমার রুমে ঢুকে তুইতোকারি শুরু করে। তারা আমাকে বলে যে তুই ছাত্রলীগের পোস্টেড, তুই হল থেকে নেমে যা। তাকে প্রমাণ দেখাতে বললে সে কিছুই দেখাতে পারিনি। এসবের মূলহোতা আইন বিভাগের ইমন, সেই প্রথমে আমার গায়ে হাত তুলছে এবং আমার রুমমেটদের হেনস্থা করছে। আমি হল না ছাড়লে নাকি আরো বড় সমস্যা হবে। আমি এর প্রতিকার চাই।

অভিযুক্ত ইমন বলেন, সে আদৌ ছাত্রলীগের পোস্টেড নেতা কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আমরা তার রুমে গিয়েছিলাম। কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করলে সে আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং আমাদের সামনে চাকু পর্যন্ত ধরে। আমরা সমন্বয়কদের প্রতিনিধি হিসেবে নয় সাধারণ শিক্ষার্থী হিসেবে তার কাছে গিয়েলাম। উনি তো ছাত্রলীগের ক্যাডার, এর আগেও ছাত্রলীগের প্রভাব নিয়ে জুনিয়রদের মেরেছে।

Reneta

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, ইমন নামের ওই ছেলেকে আমি চিনি না। আজ লালন হলের কোন ছেলেকে নামিয়ে দেওয়ার সময় আমাদের সমন্বয়ক পরিষদের কেউ যায়নি। যেহেতু বিষয়টা সম্পর্কে আমি বিস্তারিত জানিনা, তাই এখন সেভাবে কিছু বলতে পারছি না। তবে, ছাত্রলীগের নেতাদের অনুরোধ করবো প্রশাসন আসার আগ পর্যন্ত হলে না আসতে। আসলে তা বিশৃঙ্খলার কারণ হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শিক্ষাকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখবে সরকার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সরকার কি ১শ মিটার দৌঁড়ের জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি ম্যারাথন খেলবেন: দেবপ্রিয় ভট্টাচার্য

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT