চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতার করা হল না এনজিও কর্মী মানিকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে ভূঞাপুরে ইফতার কিনে ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় মৃত্যু হয়েছে এনজিও কর্মী মানিকের। আজ সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ইফতারের কিছু আগে ঘাতক কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত আরো এক এনজিও কর্মী।

নিহত মানিক জেলার মধুপুরের আম্বারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে এবং বেসরকারি সংস্থা সোস্যাল এডভান্সডম্যান্ট থ্রো ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখার ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সংস্থাটির শাখা ব্যবস্থাপক শাহতাব উদ্দিন বলেন, মানিক ও তাহেরুল অফিসের কাজ শেষে মোটরসাইকেল যোগে ভূঞাপুর বাজার থেকে ইফতার সামগ্রী কিনে ফিরছিলেন। এসময় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে চাপা দিলে
ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা রানী পাল বলেন, দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে মানিককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, ঢাকা থেকে আসা মেসার্স আশরাফি ট্রান্সপোর্ট নামের একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়েছে। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতসড়ক দুর্ঘটনায় নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT