লাইফস্টাইল

ইফতারে সাবু দানার ফিরনি

সাবু দানার ফিরনি

সাবু দানার ফিরনি

সাবু দানার ফিরনি  খুব সহজে হজম হয় , শরীরে দ্রুত শক্তি জোগায়, পেশি সংকোচনে সহায়তা করে, পানির ভারসাম্য রক্ষা করে। সম্পৃক্ত চর্বি খুবই কম থাকায় হার্টের রোগিদের জন্য ভালো একটি খাবার। তাই রমজানে ইফতারের টেবিলে সাবু দানার ফিরনি হতে পারে একটি আদর্শ খাবার। ঝটপট তৈরি করা যায় বলে বাড়তি ঝামেলাও পোহাতে হবে না। জেনে নিন সাবু দানার ফিরনির সহজ রেসিপিটি।

উপকরণ
দুধ ২ লিটার
সাবুদানা ১/৪ কাপ
চিনি আধা কাপ
দারচিনি ২/৩ টুকরো
এলাচ ২/৩ টি
কিসমিস
কাঠবাদাম কুচি
পেস্তা বাদাম কুচি

প্রস্তুত প্রণালী

  • ২ লিটার দুধকে জ্বাল দিয়ে ঘন করে ১ লিটার করে নিন।
  • সাবু দানা পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট।
  • দুধে সাবু দানা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিন।
  • দারচিনি, এলাচ, চিনি দিয়ে নাড়তে থাকুন।
  • দুধ ঘন হয়ে হলে নামিয়ে ফেলুন।
  • কিসমিস, বাদাম কুঁচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সাবু দানার ফিরনি।
বিষয়:ইফতার খাবার দুধ মজাদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…