চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে ঠাণ্ডা-মিষ্টি খাবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ পূর্বাহ্ন ২১, জুন ২০১৫
অন্যান্য
A A

এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারের সময় ঠাণ্ডা কিছু হলে মন্দ হয় না। ঠাণ্ডা আইটেম যেমন প্রাণের তিষ্ণা মিটবে তেমনি মুখের স্বাদ ফিরিয়ে আনবে। বাইরে থেকে মিষ্টি আইটেম না কিনে ঘরে বসেই খুব অল্প সময়ে বানিয়ে ফেলুন মজাদার সব মিষ্টি খাবার।

বাহারি রঙের বুনদিয়া

উপকরণ: আধাকাপ বেসন, ১ টেবিল চামচ বেকিং পাউডার, ইচ্ছে মতো ফুড কালার, চিনি, পরিমাণ মতো পানি ও ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালি

বেসনের মধ্যে তেল বাদে যা আছে সব কিছু মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিন খেয়াল রাখবেন যাতে বেশি পাতলা না হয়ে যায়। এরপর ছিদ্র যুক্ত চামচ দিয়ে তেলের উপর গুলানো মিশ্রনটি ফেলুন দেখবেন ছোট ছোট আকৃতি হবে। মচমচে করে ভেজে চিনির শিরার মধ্যে খানিক্ষণ ভিজিয়ে রাখুন। দেখবেন বুনদিয়াগুলো রসালো হয়ে উঠবে। ঠাণ্ডা করার জন্য ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। এরপর ইফতারের আগে সুন্দর ডিসে পরিবেশন করুণ বাহারি রঙের বুনদিয়া।

মিষ্টি আমদই

Reneta

উপকরণ

১ কাপ টক দই (পাতলা কাপড়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে) আধা কাপ ঘন দুধ, আধা কাপ পাকা আমের কাঁথ, আধা কাপ চিনি।

প্রস্তুত প্রনালি

প্রথমে দুধে চিনি দিয়ে ফুটিয়ে নিন। তারপর বেশি গরম বা বেশি ঠাণ্ডা না করে দুধের মধ্যে টকদই ও আমের কাঁথ হালকা ভাবে মিশিয়ে নিন। এরপর ওভেন প্রুফ পাত্রে ঢেলে ১৫০ ডিগ্রিতে ৪০ মিনিট বেইক করে নিন। বেইক হয়ে গেলে অন্য একটি পাত্রে নিয়ে ফ্রিজে রেখে দিন। চারঘণ্টা  ফ্রিজে জমাট করার জন্য রেখে দিন। ইফতারের কিছুক্ষণ আগে আমদই বের করে আইক্রিম গ্লাসে পরিবেশন করুণ। চাইলে উপরে একটু পেস্তা বাদাম ছিটিয়ে দিন। যেসব বাচ্চারা রোজা রাখে যেসব বাচ্চাদের জন্য খুব উপযোগী আইটেম এটি।

মজাদার ঠাণ্ডা-ঠাণ্ডা চকলেট মুজ

উপকরণ

ডিমের কুসুম ৪টি, চিনি ৪ টেবিল চামচ, ক্রিম ২ কাপ, ডার্ক চকলেট ৮টি (গলানো) ও ১ চা চামচ ভ্যানিলা এসেন্স।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি সস প্যানে ডিমের কুসুম ২ টেবিল চামচ চিনি চার ভাগের তিন ভাগ ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এগ বিটার দিয়ে করলে বেশি সহজ হবে। এরপর তিন থেকে চার মিনিট অনবরত নাড়ুন। কিন্তু বলক আসার আগেই নামিয়ে ফেলুন। দেখবেন চামচের গায়ে মিশ্রনটি কোট করছে কিনা। এরপর চুলা থেকে নামিয়ে গলানো চকলেট ও ভ্যানিলা এসেন্স দিয়ে ঠাণ্ডা করে নিন। পরে ফ্রিজে রেখে দিন যতোক্ষণ পর্যন্ত মুজ জমে না যায় ততক্ষণ ফ্রিজে রেখে দিন।

জমে গেলে পরিবেশনের আগে সুন্দর গ্লাসে কাপ আইসক্রিমের মতো রাখুন। মুজ এর উপরের চকলেটের গুড়ো দিয়ে ইফতারের সময় পরিবারের সবাইকে নিয়ে পরিবেশন করুণ মজাদার ঠাণ্ডা-ঠাণ্ডা মুজ।

Jui  Banner Campaign
ট্যাগ: খাবাররমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT