লাইফস্টাইল

ইফতারে জামের শরবত

মজার ফল জাম দিয়ে তৈরি করে ফেলতে পারেন জামের শরবত।

জামের শরবত

টেবিলে রকমারি ইফতার থাকলেও মজার শরবত না থাকলে যেন সব আয়োজন ফিকে হয়ে যায়। এখন বাজারে নানান রকমের ফল পাওয়া যাচ্ছে। উঠেছে জামও। মজার ফল জাম দিয়ে তৈরি করে ফেলতে পারেন জামের শরবত। জেনে নিন রেসিপিটি।

উপকরণ
১ কাপ জাম
১ কাপ পানি
১ টেবিল-চামচ চিনি
আধা চা-চামচের একটু কম লবণ
১ চা-চামচ লেবুর রস
সামান্য বিট লবণ
অর্ধেক কাঁচামরিচ (টক-ঝাল স্বাদ চাইলে)

প্রস্তুত প্রণালি

  • জামের মাঝখানের দানা ছাড়িয়ে নিন।
  • জামের সাথে সব উপকরণ একসাথে ঠাণ্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিন।
  • ইফতারে পরিবেশন করুন মজাদার জামের শরবত।

জামের গুনাগুণ
জাম পুষ্টিকর একটি ফল। মাত্র ১০০ গ্রাম জামে আছে ৬০ ক্যালরি, ১৫.৫৬ গ্রাম কার্বোহাইড্রেট, ০.২৩ গ্রাম ফ্যাট, ০.৭২ প্রোটিন। এছাড়াও আছে ভিটামিন এ ও সি। আছে প্রচুর ক্যালসিয়াম ও আয়রন।

জামের শরবত খেলে শরীরে রক্তশূন্যতা দূর হয় এবং রক্ত পরিষ্কার থাকে। জাম ডায়রিয়া ভালো করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগ ও হরমোন-জনিত রোগীদের জন্য এই ফল খুবই উপকারী।

বিষয়:ইফতার ইফতারি রেসিপি শরবত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…