লাইফস্টাইল

ইফতারে চিকেন সাসলিক

চিকেন সাসলিক

চিকেন সাসলিক

নানা সবজির সাথে কাঠিতে গাঁথা মুরগির সাসলিক টেবিলের আকর্ষণ বাড়িয়ে দেয়। আর সারা দিন রোজা রাখার পর যদি ইফতারে ঝাল ঝাল সাসলিক থাকে, তাহলে তো কথাই নেই। ছোট-বড় সবার পছন্দের এই খাবারটি তৈরি করাও খুব সহজ। জেনে নিন রেসিপি।

উপকরণ
মুরগির মাংস ( কিউব করে কাটা ) ২৫০ গ্রাম
পেঁয়াজ কিউব করে কাটা ৮ টুকরা
ক্যাপসিকাম কিউব করে কাটা ১টি
টমেটো কিউব করে কাটা ১টি
গোল মরিচের গুঁড়া ১ চা চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
টমেটো সস ২ টেবিল চামচ
সয়া সস ১ চা চামচ
সরিষার তেল
লবণ

প্রস্তুত প্রণালী

  • সব মশলার সাথে অল্প সরিষার তেল দিয়ে দিয়ে মাংসের টুকরাগুলো ম্যারিনেট করে রাখুন ২/৩ ঘণ্টা।
  • কাবাবের কাঠিতে প্রথমে একটি মুরগীর টুকরা, ক্যাপসিকাম, ও পেঁয়াজ গাঁথুন একে একে।
  • ফ্র্যাইপ্যানে অল্প সরিষার তেল গরম করে নিন।
  • অল্প আঁচে সালসিকগুলোর দুই পাশ হালকা বাদামি রঙ করে ভেজে নিন।
  • সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার সাসলিক।
বিষয়:ইফতার চিকেন মজাদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…