লাইফস্টাইল

ইফতারে কিমা পরাটা

কিমা পরোটা

কিমা পরোটা

ইফতারে প্রতিদিন একই খাবার ভালো লাগে? মাঝে মাঝে স্বাদ বদল না করলে একঘেয়ে মনে হয়। ইফতারে স্বাদ বদল করতে তৈরি করতে পারেন কিমা পরাটা। জেনে নিন কিমা পরাটা তৈরির সহজ রেসিপি।

কিমা তৈরির উপকরণ
গরুর/মুরগির কিমা ২ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
গুঁড়া মরিচ ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
কাঁচামরিচ ২/৩টি
ধনে পাতা কুঁচি ১ চা চামচ
পুদিনা পাতা কুঁচি ১ চা চামচ
পেঁয়াজ কুচি ১টি মাঝারী
লবণ
তেল

পরাটার তৈরির উপকরণ
ময়দা ২ কাপ
ঘি ১ টেবিল–চামচ
লবণ ১ চা-চামচ
পানি

প্রস্তুত প্রণালী

  • ফ্রাইপ্যানে তেল নিয়ে গরম করুন।
  • পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটার সাথে বাকি সব মশলা মিশিয়ে ভেজে নিন। সব শেষে কিমা দিন।
  • কিমা সেদ্ধ হলে একদম ভাজা ভাজা করে ফেলুন। কোনো পানি কিংবা বাড়তি তেল যেন না থাকে। বাড়তি তেল
  • থেকে গেলে ছেকে ফেলুন।
  • ময়দার সাথে ঘি, লবণ এবং পানি দিয়ে ডো বানিয়ে নিন।
  • ডো হাতের মাঝারি আকারের বল বানিয়ে আলাদা করে রাখুন।
  • একটি ডো দিয়ে পাতলা করে রুটি বেলুন। এর উপরে কিমা দিন। এরপর আরেকটি ডো দিয়ে রুটি বানিয়ে সেটা উপরে দিয়ে দিন।
  • কিনারগুলো ভালো ভাবে চেপে আটকে দিবেন যেন কিমা বের হতে না পারে।
  • ননস্টিক প্যানে তেল দিয়ে দুই পাশ মচমচে করে ভেজে নিন। সোনালি রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।
  • চাটনি, সস কিংবা সালাদের সঙ্গে পরিবেশন করুন মজাদার কিমা পরোটা।
বিষয়:ইফতার গরুর মাংস মজাদার মাংস মুরগির মাংস রেসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…