চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে আম ও টক দইয়ের শরবত

তামান্না তামিম তামান্না তামিম
৩:০২ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
লাইফস্টাইল
A A
আম ও টক দইয়ের শরবত

আম ও টক দইয়ের শরবত

গ্রীষ্মের শুরুতেই রোজা শুরু হওয়ায় হাতের কাছেই পাচ্ছেন অনেক ধরনের মৌসুমি ফল। তাই চট করেই তৈরি করে নিতে পারেন সবার পছন্দের ফল আমের শরবত। কিন্তু যেহেতু রোজার সময়, তাই সুস্থ থাকাটাও খুব জরুরি। রোজাদার ব্যক্তির হজমের সুবিধার জন্য তৈরি করে নিতে পারেন আম আর টক দইয়ের শরবত।

উপকরণ

পাকা আম ৪ টা

টক দই আধ লিটার

আমন্ড দুধ বা পাস্তুরিত দুধ ১ কাপ অথবা পানি ১ কাপ

কাঁচা মরিচ ৪ থেকে ৫ টি

Reneta

গোল মরিচ গুড়ো ১ চিমটি

লেবুর খোসা কুচি ১টি

একটি পাতি লেবুর রস ২ টেবিল চামচ

চিনি প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালী

আমের টুকরোগুলো ব্লেন্ড করে নিন। তারপর ছেঁকে খোসাগুলো ফেলে একটি পাত্রে আমের মিশ্রণ রাখুন। অন্য একটি পাত্রে টক দই আর আমন্ড দুধ ভালো করে ফেটে নিন। যতক্ষণ পর্যন্ত ঘন না হয়। এবার একে একে আমের মিশ্রণ, টক দই মিশ্রণ এবং পরিমাণ মতো চিনি, লেবুর খোসা, গোল মরিচ গুঁড়ো, বিট লবনসহ ব্লেন্ড করে নিন। এরপর ফ্রিজে রেখে ইফতারের আগে বের করে গ্লাসে ঢেলে নিন। ওপরে বরফ কুচি এবং সামান্য লেবুর খোসা কুচি অথবা পুদিনা পাতা ছিটিয়ে পরিবেশন করুন।

আমের গুণ

আমে ভিটামিন বি’কমপ্লেক্স থাকায় শরীরের স্নায়ুগুলোতে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে তুলে। তাই রোজায় শরীরকে রাখে সতেজ। আমে প্রচুর পরিমাণ এনজাইম থাকে যা হজম শক্তি বৃদ্ধি করে।  দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে দেখে অনেকে শরীরে বিশেষ যত্ন নিতে পারছে না। তাই আমে খনিজ লবণ পর্যাপ্ত পরিমাণ থাকায় দাঁত, নখ, চুল মজবুত রাখতে সাহায্য করে।

টক দইয়ের গুণ

টক দইয়ের ব্যাকটেরিয়া হজমে সহায়ক। তাই এটি পাকস্থলীর জ্বালাপোড়া কমাতে বা হজমের সমস্যা কমাতে সাহায্য করে।

টক দই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যা কোষ্টকাঠিন্য দূর করে ও ডায়রিয়া প্রতিরোধ করে।

হার্ট ও ডায়াবেটিসের রোগীরা এই রোজায়  টক দই খেতে পারেন পরিমাণ মতো।

সতর্কতা

অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের, তারা আম দই শরবত খেলে গলার স্বর ভেঙে যেতে পারে। শরবত খাওয়ার পর কোনো কোমল পানীয় পান করা উচিত নয়। এতে শরবতের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য পরিমিত পরিমাণ আম-দই শরবত খেতে হবে।

পাকা আম আর টক দই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শরবত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT