চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারিতে প্রাণ জুড়ানো সুস্বাদু ফ্রুট কাস্টার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৫
অন্যান্য
A A

এবার রমজানে কোনোদিন গরম পড়ছে, কোনোদিন আবার বৃষ্টি। গরম বা ঠান্ডা যাইহোক না কেনো সারাদিন রোজার পর ফ্রুট কাস্টার্ড খেতে মোটামুটি সবাই খুব পছন্দ করে। আর বিভিন্ন মৌসুমি ফল দিয়ে তৈরি করা হয় বলে এটি শরীরের জন্যও অনেক স্বাস্থ্যকর ও উপকারি। শুধু তাই নয়, প্রতিদেনর রুটিন মাফিক ইফতারির আইটেমেও নিয়ে আসবে সুন্দর ভিন্নতা যা দিয়ে সহজেই খুশি করা যাবে পরিবারের সব সদস্যকে।

আবার অনেক সময় ইফতারিতে হুট করে বিনা নোটিসে মেহমান চলে আসে। তখন ঝটপট এই ফ্রুট কাস্টার্ড তৈরি করে তাক লাগিয়ে দিতে পারবেন মেহমানদের। আসুন জেনে নেই কীভাবে ঘরে বসেই সহজে তৈরি করবেন মুখরোচক ফ্রুট কাস্টার্ড।

প্রয়োজনীয় উপকরণ: ৫ কাপ ফ্রেশ দুধ, ১ কাপ ভেনিলা কাস্টার্ড পাউডার, ১/২ কাপ চিনি, ১ টি কলা, ৮ থেকে ১০ টি আঙ্গুর, ৮ থেকে ১০ টি কালো আঙ্গুর, ১ টি আপেল, ২ টি বড় ল্যাংড়া আম, ৫ থেকে ৬ টি স্ট্রবেরি।

Banglabid

প্রস্তুতপ্রণালী: প্রথমে একটি পাত্রে ভেনিলা কাস্টার্ড পাউডার নিন।(ভেনিলা কাস্টার্ড পাউডারের পরিবর্তে স্ট্রবেরি কাস্টার্ড পাউডারও নেয়া যাবে। তখন খুব বেশি ফ্রুট না দিলেও হবে)। এর মধ্যে ১ কাপ দুধ দিয়ে পাউডারের সঙ্গে ভালোভাবে মিশাতে হবে। আর বাকি ৪ কাপ দুধ ফ্রাইপেনে নিয়ে চুলায় কিছুক্ষণ জাল দিতে হবে। দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারের মিশ্রণটি মিশাতে হবে। এরপর মিশ্রণটি কিছুক্ষণ ফুটিয়ে ঘন করতে হবে। এইসময় সরারাক্ষণ ‍মিশ্রণটি নাড়তে হবে যেন তা লেগে না যায়। এরপর এর মধ্যে চিনি দিয়ে ভালো করে ৪ মিনিট নাড়তে থাকুন। এরপর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে রাখতে হবে। এখন ফলগুলো ছোট ছোট করে কেটে নিন। মনে রাখবেন আপেল ও কলা পরিবেশনের খুব বেশি আগে কাটলে সেগুলোতে আয়রনের কালচে দাগ পড়ে যাবে। ফ্রুটগুলো মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। গার্নিসের জন্য উপর দিয়ে কয়েক টুকরো আঙ্গুর ও স্ট্রবেরি সাজিয়ে দিতে পারেন। এভাবেই খুব অল্প সময়ের মধ্যেই ইফতারির জন্য তৈরি করতে পারেন মজাদার ফ্রুট কাস্টার্ড।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিকে রাজনীতিতে সুযোগ দেয়ার পরামর্শ জাতিসংঘের

পরবর্তী

কক্সবাজারে বন্যায় আরো ৫ জনের লাশ উদ্ধার

পরবর্তী

কক্সবাজারে বন্যায় আরো ৫ জনের লাশ উদ্ধার

রোববার একাদশ শ্রেণীর ভর্তি ফল: শিক্ষা সচিব

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT