ইপিএলে দিনটাই ছিল গোল বন্যার। সব মিলিয়ে আটটি ম্যাচে হয় মোট ২৮ গোল। আর্সেনালের বিশ বছর পূর্তির রাত দারুণভাবেই পালন করলেন আর্সেন ওয়েঙ্গার। তার আর্সেনাল ৩-০ গোলে উড়িয়ে দিলে কন্তের চেলসি’কে। গোল করলেন আলেক্সিস সানচেজ, থিও ওয়ালকট এবং মেসুত ওজিল।
এই জয়ে পাঁচ বছরের অভিশাপ কাটল গানারদের। ১১ ম্যাচে ব্লুজদের বিরুদ্ধে দ্বিতীয় সাফল্য এল আর্সেনালের।
ওয়েন রুনি-হীন ম্যানচেস্টার ইউনাইটেড গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটি’কে ৪-১ চূর্ণ করে শুরু করেছিল। তারপর যত এগিয়েছে সময়, ততই গোলের বন্যা বয়ে গেছে।
লিভারপুল ৫-১ হারায় হাল সিটি’কে। পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটিই বা পিছিয়ে কোথায়? সোয়ানসির বিরুদ্ধে প্রথমে গোল করে তারা। তারপরেও ১-১ সমতা এনেছিল সোয়ানসি। শেষ পর্যন্ত সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ৩-১ জেতে ম্যান সিটি।








