চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএল আকাশে তিন ‘আফ্রিকান তারা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ন ১৩, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘদিন সাপ-লুডো খেলা চলার পর ফয়সালা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের। টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ ইপিএলকে ইংলিশ ফুটবলের আকাশ ধরা হলে এবার সেই আকাশের জ্বলজ্বলে তারা তিন আফ্রিকান। শিরোপা না জিতলেও সোনার বুট ভাগাভাগি করে নিয়েছেন তিনজনে।

মোহামেদ সালাহ, সাদিও মানে এবং পিয়েরে-এমেরিক অবামেয়াং- এই তিনজনই সদ্যগত মৌসুমে সর্বোচ্চ ২২টি করে গোল করেছেন।

২২ গোল নিয়ে সবার উপরে ছিলেন লিভারপুলের মিশরীয় তারকা সালাহ। কিন্তু ইনজুরির কারণে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। ফাঁকে তাকে ধরে ফেলেন তার মহাদেশীয় দুই ফুটবলার। ইপিএলের শেষ ম্যাচে জোড়া গোল করেন সালাহ’র লিভারপুল সতীর্থ মানে ও আর্সেনালের অবামেয়াং। ২১ গোল নিয়ে এরপরই আছেন চ্যাম্পিয়ন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

এবার নিয়ে টানা দ্বিতীয়বার ইপিএলে সোনার বুট জিতলেন সালাহ। গত বছরও এ বুট নিজের ঘরে নিয়েছিলেন ‘মিশরীয় সুপারস্টার’। তবে ২০১০/১১ মৌসুমের পর এবারই সবচেয়ে কম গোল করে সোনার বুট জিতলেন কোনো ফুটবলার। ওই মৌসুমে ২০টি করে গোল নিয়ে সোনার বুট জিতেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বুলগেরিয়ান তারকা দিমিত্রা বার্বাতোভ ও আর্জেন্টিনার কার্লোস তেভেজ।

আফ্রিকান তিন তারকার একজন হিসেবে এই পুরস্কার জেতার পর উচ্ছ্বাসে ভাসছেন অবামেয়াং। বিবিসিকে বলেছেন, ‘আমি এই ট্রফিটি অন্য এমন দুইজন গ্রেট খেলোয়াড়ের সঙ্গে ভাগাভাগি করছি, যাদের পছন্দ করি এবং তারা আফ্রিকান। আমরা আফ্রিকা প্রতিনিধিত্ব করছি, এটা ভেবেই মন জুড়িয়ে যাচ্ছে। এটা জিতে আমি খুবই খুশি।’

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শিরোপা জিততে না পেরে একটু হলেও হতাশ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার সেই হতাশা কিছুটা হলেও মুছে দিয়েছেন দলের দুই ফুটবলার সালাহ ও মানে। ক্লপ গর্বিত তৃতীয়জনের জন্যও। কারণ, ২০১৩ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে তার অধীনেই যে খেলেছেন সোনার বুট জেতা আজকের আর্সেনাল তারকা অবামেয়াং।

Reneta

গত বছর ৩৮ ম্যাচে প্রিমিয়ার লিগের রেকর্ড ৩২ গোল করেছিলেন সালাহ। এবার করলেন ২২ গোল। ইপিএল ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা দুইবার সোনার বুট জেতা ফুটবলার ‘মিশরীয় মেসি’।

Jui  Banner Campaign
ট্যাগ: ইপিএলমানেলিড স্পোর্টসসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT