চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত সাড়ে ৮শ’র বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়র্টাস।

স্থানীয় সময় শুক্রবার সকালে আঘাত হানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি।

মাত্র কয়েকদিন আগেই উড়োজাহাজ বিধ্বস্তের শোক কাটতে না কাটতেই আবারো বিপর্যয় দেখলো ইন্দোনেশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে যখন প্রায় সবাই ঘুমে, ঠিক তখনই আঘাত হানে ৬.২ মাত্রার ভূমিকম্পটি। আতঙ্কিত মানুষ বেরিয়ে এসে খোলা জায়গায় অবস্থান নেয়।

এ ভূমিকম্পের উৎস ছিল মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর কয়েক ঘণ্টা আগে মাজেনি শহরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সাত সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ও ভূমিধ্বসে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মাজেনি শহরের উত্তরাঞ্চলে একটি হাসপাতালের ভবন ধসে পড়ে ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে বহু রোগী ও হাসপাতাল কর্মী। ধসে পড়েছে প্রাদেশিক গভর্নরের কার্যালয়, হোটেল, শপিং মল।

ভূমিকম্পে সেতু ও ভূমিধসে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় মামুজুর একটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়। পশ্চিম সুলাওয়েসির দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, মাজেনি শহর এবং পাশের মামুজু শহরে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Reneta

ভূমিকম্পে ৩ শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ হাজারেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা না হলেও ইন্দোনেশিয়ার মিটিরিওলজিক্যাল অ্যান্ড জিওগ্রাফিকস এজেন্সি বলেছে, গত ২৪ ঘণ্টায় ২৬টি আফটার শক হয়েছে যা সামনে আরও শক্তিশালী আঘাতে হানার পর সুনামিরও শঙ্কা তৈরি করতে পারে।

২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভ‚মিকম্পের পর সুনামি দেখা দেয়। ওই ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬.২ মাত্রার ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT