চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কে দণ্ড আইন বিষয়ে ভোট স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার বৈবাহিক সম্পর্ক বহির্ভূত যৌন সম্পর্ককে দণ্ডনীয় অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে যে আইন পাস করে ভোটের ব্যবস্থা করা হয়েছিল, তা পিছিয়েছে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। মূলত বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের আন্দোলনের ফলে দেশটির সরকার এ সিদ্ধান্তে আসে। 

গত সপ্তাহে এই ধরণের অপরাধ দণ্ডনীয় অপরাধ কিনা, সে বিষয়ে নতুন আইন পাশ করার বিষয়ে একমত প্রকাশ করেছিলেন দেশটির সরকার।

তবে এই ধরণের কর্মকান্ড অপরাধের মধ্যে পরবে কিনা বা কোন দণ্ডের ব্যবস্থা করা হবে কিনা সে বিষয়ে একটা ভোটের ব্যবস্থা করেছিল দেশটির সরকার। কিন্তু মানবাধিকার কর্মীদের আন্দোলনের মুখে ভোট স্থগিত করলো সেদেশের সরকার।

এদিকে এই সপ্তাহের মধ্যে বিবাহবর্হিভুত সহবাস, বিয়ের পরও অন্য কারোর সঙ্গে থাকা, ১৮ বছরের নীচে কাউকে গর্ভনিরোধক সরবরাহ করা বা গর্ভপাতের ওষুধ বিক্রি করা এবং প্রেসিডেন্টকে অপমান করা বিষয়ে আইন রয়েছে। এই অপরাধে জেলও হতে পারে অপরাধীর। ফৌজদারি ধারাগুলিকে সংশোধন করে নতুন আইন পাশ করানোর কথা ছিল সংসদে।

এই আইনের আওতা থেকে বাদ পড়বে না বিদেশিরাও। এ মাসের শেষে এই সংশোধিত আইন পাশ হলে বিদেশিরাও শাস্তি পেতে পারে বলে জানা গিয়েছে।

শুক্রবার একটি টেলিভিশন ভাষণে উইদোদো বলেছিলেন, ‘বিভিন্ন দল যারা ফৌজদারি কোডের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপত্তি অনুভব করায় ও তাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করার পরে ভোট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

Reneta

দুই দশকের বিতর্কের পর সংসদ চূড়ান্ত এই খসড়ায় রাজি হয়েছিল। তবে সমালোচকরা এই সংশোধিত আইনকে বিপর্যয় আইন বলে অ্যাখা দিয়েছে। সংখ্যালঘুদের ক্ষেত্রে এই আইন সমস্যা হয়ে দাঁড়াবে।

মানবাধিকার কমিশন এ প্রসঙ্গে জানিয়েছেন, গর্ভপাত করানোর বিষয়টি নারী বা মহিলাদের একান্ত ব্যক্তিগত বিষয় এবং তা আন্তর্জাতিক আইনের অধীন। এ বিষয়ে দেশ কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না।

বিবাহবর্হিভুত সহবাসের জন্য ইতিমধ্যেই দেশের জেলগুলিতে অতিরিক্ত ভিড় হয়ে গিয়েছে। সরকার এ বিষয়ে জানিয়েছে, ৪০ শতাংশ অবিবাহিত যুব সম্প্রদায় যৌন সম্পর্কে লিপ্ত রয়েছে। নতুন আইন অনুযায়ী, এ ধরনের সম্পর্কের জন্য একবছরের জেলও হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT