ইন্দোনেশিয়ায় ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। রোববার দেশটির রাজধানী জাকার্তায় একটি রেলক্রসিংয়ে ওই দুর্ঘটনা ঘটে।
ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান কেরেতা কমিউটার লাইনের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বাসটি রেলক্রসিং পার হওয়ার সময় লেভেল ক্রসিংয়ের পাশ দিয়ে রেললাইনে উঠে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের।
ইন্দেনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় ও ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে।







