ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ২৬ জন।
শনিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে জাভার মধ্যাঞ্চলজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে জাভার মধ্যাঞ্চলে ৩৫ জনের মৃত্যু ও আরো ২৬ জন এখনো নিখোঁজ রয়েছে।
ঘনবসতিপূর্ণ প্রদেশটির ভূমিধসপ্রবণ এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তোড়ে রাস্তায় চালকসহ বেশ কয়েকটি গাড়ি ভেসে গেছে।







