বাংলাদেশ

ইন্দোনেশিয়ার পথে প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার পথে প্রধানমন্ত্রী

দ্বিতীয় এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়।

মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং সামরিক ও বেসমারিক উর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ২২ থেকে ২৪ এপ্রিল এই শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ২২ এপ্রিল সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। ২৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিষয়:শেখ হাসিনা
প্রতিবেদক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…