চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ার করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নেয়া প্রয়োজন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৮ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A
ফাইল ছবি: বিধিনিষেধ শিথিলের পরে রাজধানীর চিত্র

ফাইল ছবি: বিধিনিষেধ শিথিলের পরে রাজধানীর চিত্র

২৭ কোটি জনসংখ্যার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া, করোনাভাইরাস সংক্রমণের নতুন এই হটস্পটে মৃত্যু আর আক্রান্তের মিছিল চলছে। বর্তমানে করোনায় বিপর্যস্ত ভারতের থেকেও দৈনিক হিসেবে সেখানে বেশি রোগী শনাক্ত হচ্ছে।

জনসংখ্যা বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়ায় গত একদিনে রেকর্ড দুই হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩২ হাজারের বেশি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জনের। মোট শনাক্ত ৩৭ লাখ ১৮ হাজার ৮২১ ছাড়িয়েছে। বিশ্বের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইন্দোনেশিয়ায় মহামারির বর্তমান গতি ও আক্রান্তের হার নতুন কোভিড ধরনের উৎপত্তির ঝুঁকিতে রয়েছে দেশটি, যা ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে আরও বেশি মারাত্মক হতে পারে।

গত বছর করোনার প্রকোপ শুরু হবার পর থেকে সেদেশে করোনা মোটামুটি নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এ বছর মে মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই মারাত্মক আকার ধারণ করে। ঈদের ছুটিতে প্রায় ১৫ লাখ মানুষ বিধিনিষেধ উপেক্ষা করে যাতায়াত করায় এই পরিস্থিতি বলে সেদেশের গণমাধ্যম জানাচ্ছে।

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ শুরু হবার পর থেকেই পাল্টে যেতে শুরু করেছে বিশ্বের করোনা পরিস্থিতি। যেসব দেশে করোনা প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল, সেসব দেশে আবারও আক্রান্ত বাড়ছে রেকর্ড হারে। আমাদের দেশেও হঠাৎই বেড়ে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিষয়টি আমাদের খুবই ভাবাচ্ছে।

গতকাল (১১ আগস্ট) থেকে দেশজুড়ে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। পর্যটন ও শিক্ষা খাত ছাড়া সবকিছু খুলে দেয়া হলে দেশজুড়ে জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে। পরে আজ (১২ আগস্ট) পর্যটন খাতকেও খুলে দেবার ঘোষণা আসে। সবকিছুতে স্বাস্থ্যবিধি মানার একটি শক্ত বাধ্যবাধকতা থাকলেও বাস্তবচিত্র পুরো ভিন্ন!

করোনার ভ্যাকসিন নিয়ে সরকার দৃষ্টান্তমূলক কর্মসূচি চালাচ্ছে দেশজুড়ে। তারপরেও বিরাট সংখ্যক জনগণ এখনও ভ্যাকসিন কর্মসূচির বাইরে। ইন্দোনেশিয়ার মতো দেশের হঠাৎ বদলে যাওয়া পরিস্থিতি দেখে আমাদের সাবধান হতে হবে। সরকারের পাশাপাশি জনগণকে নিজেদের প্রাণের তাগিদে সাবধান ও সচেতন হয়ে করোনা মোকাবিলা করতে হবে, না হলে যেকোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমাদের আশাবাদ, সবাই এ বিষয়ে যথেষ্ট মনোযোগী হবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াকরোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT