৫৪ জন যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলের পাপুয়া প্রদেশের বিনট্যাংক এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ দেখা গেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়।
তবে ৫৪ জন আরোহীর কেউ বেঁচে আছে কি না তা এখনো জানা যায়নি। রোববার সেন্তানি বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় ওকসিবিল শহরে যাচ্ছিল এটিআর ফোর্টি টু উড়োজাহাজটি। ওড়ার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
উড়োজাহাজটির সন্ধান পেতে অভিযান শুরু করা হলেও খারাপ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। ইউরোপীয় ইউনিয়নের কালো তালিকাভুক্ত ছিল ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচল করা এটিআর ফোর্টি টু উড়োজাহাজটি।






