ইন্দোনেশিয়ার ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্টের নেতা রিজিয়েক শিহাবের বিরুদ্ধে অনলাইনে এক নারীর সঙ্গে নগ্ন ছবি দেয়া-নেয়ার অভিযোগ উঠেছে। ওই নারীকে রগরগে মেসেজ এবং নগ্ন ছবি পাঠিয়েছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
পর্নোগ্রাফি লেনদেনের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দেশটির পুলিশ।
অনলাইন অ্যাক্টিভিস্ট ফিরজা হুসেইনের সঙ্গে রিজিয়েকের যৌনতা ভরা ক্ষুদে বার্তা এবং নগ্ন ছবি দেয়া-নেয়ার স্ক্রিনশটগুলো এবছরের শুরুর দিকেই ফাঁস হয়ে যায়।
সবসময় মদ আর দেহ ব্যবসার বিরুদ্ধে ভাষণ দেয়া রিজিয়েকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ ইন্দোনেশিয়রা।
কেউ কেউ মনে করেন এসব ফাঁস হওয়ায় তার ভণ্ডামি উন্মোচিত হয়েছে। আবার রিজিয়েকের সমর্থকদের দাবি, এসব তার বিরুদ্ধে বিরোধীদের ষড়যন্ত্র।
তবে বর্তমানে পরিবারসহ সৌদি আরবে অবস্থান করছেন রিজিয়েক। সেখান থেকেই নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন ইন্দোনেশিয়ার ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্টের এই শীর্ষ নেতা।
আর রিজিয়েকের সঙ্গে আইন বিরোধী কাজ করার দায়ে বিভিন্ন ইস্যুতে অনলাইনে সোচ্চার থাকা ফিরজাও অভিযুক্ত হয়েছেন।কেননা পর্নোগ্রাফির বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর আইন প্রণয়ন করেছে ইন্দোনেশিয়া।








