চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ন ১১, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এএইচএফ কাপে ইন্দোনেশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জাকার্তার জেবিকে হকি ফিল্ডে শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিকদের ৭-২ গোলে হারিয়েছে গত তিন আসরের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন খোরশেদুর রহমান। এছাড়া একটি করে গোল করেছেন রাসেল মাহমুদ জিমি, রোমান সোহানুর রহমান সবুজ,পুস্কর ক্ষীসা মিমো ও আরশাদ হোসেন।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বাংলাদেশের প্রথম সাফল্য এসেছে প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন খোরশেদ।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরশাদ। এরপর সোহানুর ও খোরশেদের আরও দুটি গোলে দ্বিতীয় কোয়ার্টারে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে খেলায় ফেরার চেষ্টা করে ইন্দোনেশিয়া। তবে এই কোয়ার্টারে কাঙ্খিত গোল পায়নি কোনো দলই। বরং শেষ কোয়ার্টারে আরও তিন গোল হজম করতে হয়েছে স্বাগতিকদের।

শেষ দিকে আরদাম ও আসাসির দুই গোলে ব্যবধান কিছুটা কমিয়েছে ইন্দোনেশিয়া। ৭-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিমি-মিমোরা। আগামী সোমবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্দোনেশিয়াএএইচএফ কাপখোরশেদবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT