চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বান্টেন প্রদেশের একটি কারাগারে আগুন লেগে কমপক্ষে ৪১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কিছু মানুষ।

বিবিসি জানিয়েছে, বুধবার ভোরে টাঙ্গেরাং কারাগারের একটি জনবহুল অংশে আগুন লেগে যায়।

দেশটির কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি গণমাধ্যমকে জানান, টাঙ্গেরাং কারাগার ব্লক সি-তে স্থানীয় সময় বুধবার ভোর রাতে আগুন লাগে।

ওই ব্লকে ১২২ জন বন্দী ছিলেন বলে জানা গেছে। তবে সেখানে ধারণক্ষমতা ছিল মাত্র ৪০ জনের। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ বন্দীই ঘুমিয়ে ছিলেন। মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বন্দীদের সেখানে রাখা হয়েছিল। তাদের মধ্যে আহত কয়েকজনকে আইসিইউতে রাখা হয়েছে।

ইন্দোনেশিয়ার পুলিশের একজন মুখপাত্র ইউসরি ইউনুস। তিনি স্থানীয় মেট্রো টেলিভিশনকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে।’

ঘটনার সময় কারাগারের পুরো ভবনে মাত্র ১৫ জন প্রহরী দায়িত্ব পালন করছিলেন। অথচ সেখানে দুই হাজারেরও বেশি বন্দী ছিল। যা ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডইন্দোনেশিয়াকারাগার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT