নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। মঙ্গলবার ১০টা থেকে দ্বিতীয় দিনের এই সাক্ষাৎকার শুরু হয় ইন্টারনেট সংযোগ ছাড়াই।
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণে সমস্যা হচ্ছে বলে জানিয়ছেন বিএনপি নেতারা। এজন্য তারা সরকারকে দায়ী করেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। দুপুর ২.৩০ এর পর কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার হবে।
সাক্ষাতকার গ্রহণে উপস্থিত আছেন দলের পার্লামেন্টারি বোর্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই এ বোর্ডের সদস্য।
সাক্ষাতকার গ্রহণকারীদের মনোনয়ন ফরমে স্বাক্ষর করছেন বিএনপি মহাসচিবের।







