চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইন্টারনেট আসক্তিতে তারুণ্যের চিন্তার গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
অন্যান্য
A A
সেমিনারে বলছেন তপন বাগচী। মঞ্চে বসা (ডান দিক থেকে) লেখিকা ঝর্ণা রহমান, সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, মূল প্রবন্ধকার মুক্তিযোদ্ধা-সাংবাদিক হারুন হাবীব ও সাংবাদিক সোহরাব হাসান

সেমিনারে বলছেন তপন বাগচী। মঞ্চে বসা (ডান দিক থেকে) লেখিকা ঝর্ণা রহমান, সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, মূল প্রবন্ধকার মুক্তিযোদ্ধা-সাংবাদিক হারুন হাবীব ও সাংবাদিক সোহরাব হাসান

ভাষার অধিকার আদায়ের জন্য রক্তদানের অধ্যায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে যতখানি আলোকিত এবং আলোচিত ততটা উচ্চারিত বা আলোকিত নয় ১৯৬১ এর ১৯ মে আসামের রক্তাক্ত সংগ্রাম উপাখ্যান। বাংলা ভাষা আন্দোলনের সেই রক্তাক্ত অধ্যায়ের ওপর আলোকপাত করেছেন সেমিনারের বক্তারা।

রাজধানীর প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এই সেমিনারে বাংলা ভাষার বিকৃতিতে বেসরকারী রেডিও এবং টেলিভিশন গণমাধ্যমের বড় দায় রয়েছে বলে উল্লেখ করেছেন তারা।

‘বাংলা ভাষা আন্দোলন, বাংলাদেশের বাইরে’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছিল একাত্তর এর যাত্রী নামের একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হারুন হাবীব।  ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব, তার ধারাবাহিকতায় আসামের ভাষা আন্দোলন নিয়ে প্রবন্ধে তুলে ধরেন তিনি।

সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি মুহাম্মদ সামাদ, লেখিকা-কবি ঝর্ণা রহমান, অধ্যাপক মেজবাহ কামাল, বাংলা একাডেমির পরিচালক তপন বাগচী, সাংবাদিক- কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সোহরাব হাসান প্রমুখ।

বাংলা একাডেমির পরিচালক তপন বাগচি ভাষার বিকৃতিতে গণমাধ্যমের বড় দায় রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, টেলিভিশন এবং রেডিওগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে বিকৃত উচ্চারণের বাংলা তরুণ প্রজন্মকে নেতিবাচক ভাবে বাংলায় গড়ে তুলছে। বাংলায় অহেতুক বিভিন্ন ভাষার মিশ্রণ, অদ্ভুত উচ্চারণ এবং অভিব্যক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কবি মুহাম্মদ সামাদ বর্তমান তারুণ্যের ইতিহাস সম্পর্কে জানতে চাওয়ার ঢিলেমী এবং দেশের বাইরে বাংলা ভাষা আন্দোলন সম্পর্কে আগ্রহী না হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান তারুণ্যের চিন্তার গতিপথ, জানার বৈচিত্র্য বাধাগ্রস্ত হচ্ছে ইন্টারনেট আসক্তিতে। বিশেষত অতিরিক্ত  ফেসবুক ব্যবহারে।

Reneta

আসামের বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলন ছিল আসাম সরকারের অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ। অথচ এ অঞ্চলের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল বাংলাভাষী। এই গণ আন্দোলনে ১৯৬১ সালের ১৯ মে ঘটে, সেদিন ১১ জন প্রতিবাদীকে শিলচর রেলওয়ে স্টেশনে প্রাদেশিক পুলিশ গুলি করে হত্যা করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসামইন্টারনেটভাষা আন্দোলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT