চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেটের বেহাল দশা

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
২:৩৭ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

ইন্টারনেটবিহীন অবস্থায় গতকাল বুধবার সোয়া এক ঘণ্টা থাকার পরে ইন্টারনেট ফিরে আসলেও পুরোপুরি ঠিকঠাক হয়নি ইন্টারনেট ব্যবহারের পথ। কোনো কোনো সাইট পাওয়া যাচ্ছে আবার পাওয়া যাচ্ছে না, আবার একবার ইন্টারনেট আসলেও পরের ক্ষণেই তা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থার মধ্যে দিয়ে কাটছে ইন্টারনেট ব্যবহারকারীদের দিন।

ইন্টারনেট ব্যবহারের এই বিড়ম্বনা আগামী দুই তিনদিনের মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল সরোয়ার আলম শিকদার বলেন, সবগুলো ইন্টারনেট সেবা বন্ধ করার কথা ছিলো না। শুধু কিছু সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন, ফেসবুক, ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ এসব বন্ধ করার কথা ছিলো। কিন্তু বন্ধ করার সময় আশেপাশের অনেকগুলো সেবাও বন্ধ হয়ে যায়।

সরোয়ার আলম আরো জানান, এখন দেখা যাচ্ছে যেসব যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে, সেগুলো ব্যবহারের জন্য বিকল্প পথ ব্যবহার করছেন সাধারণ ট্রাফিক। দেশের বাইরের সঙ্গে ইন্টারনেট সংযোগের অনেকগুলো গেটওয়ে তাই ট্রাফিক একটি পথ না পেয়ে অন্যদিকে ফিরছে। ফলে একটু সমস্যা হয়তো হচ্ছে। খুব শীঘ্রই সেসব কাটিয়ে ওঠা যাবে।

একই কথা বললেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিবি)এর সভাপতি এম এ হাকিম। তার মতে, গতকাল দেড় ঘণ্টা মতো বন্ধ থাকার পরই মূলত আবার ফিরেছে ইন্টারনেট সেবা। তবে নিরাপত্তাজনিত কারণে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যাঙ্গো, ম্যাসেঞ্জার এসব সেবা বন্ধ রয়েছে।

ইন্টারনেট সেবা ব্যবহারের জন্য একেক দেশে একেক ধরনের সার্ভিস ব্যবহার করা হয়। বাংলাদেশে নানান সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করতে গিয়ে দেশের নিজস্ব ডোমেইন ব্যবস্থা ‘ডট বিডি’ও বন্ধ করে দেওয়া হয়। এরপর আস্তে আস্তে যেগুলো বন্ধ রাখা প্রয়োজন, সেগুলো বাদে অন্যগুলো খুলে দেওয়া হয়।

সমস্যার সমাধান কতদিনে আসবে, এ প্রশ্নের জবাবে এম এ হাকিম বলেন, আদতে সেসব একটা র‌্যানডম প্রসেস। তাই এই সময়টা প্রয়োজন হচ্ছে সবকিছু ঠিকঠাক হতে। বিটিসিএলও এখন খানিকটা কাজ করছেন এই সমস্যার সমাধানে। হয়তো খুবই স্বল্প সময়ে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো।  

বিটিআরসির নির্দেশে গতকাল বুধবার ফেসবুকসহ কয়েকটি সামাজিক গণমাধ্যম বন্ধ করা হয়। নিরাপত্তাজনিত কারণে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিটিআরসি ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।  

ট্যাগ: ফেসবুকবিটিআরসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিয়েরো হত্যা চেষ্টাকারীদের বর্ণনা পেয়েছে পুলিশ

পরবর্তী

মুজাহিদের সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

পরবর্তী

মুজাহিদের সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

গোয়েন্দাদের ঘুম কেড়ে নিয়েছে ভয়ংকর এক জঙ্গি

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT