চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেটের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হচ্ছে

নাসিমুল শুভনাসিমুল শুভ
৫:২০ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ইন্টারনেটের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটের ১০ শতাংশই ছাড় করে সর্বশেষ ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত হয়েছে।

২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট পাশের আগে এই ভ্যাট কমাতে ২১ জুন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রযুক্তিখাত সংশ্লিষ্টরা। তাদের অনুরোধে সাড়া দিয়ে সোমবার ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।

ইন্টারনেটে ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করতে অর্থমন্ত্রীর নেয়া সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে মোস্তাফা জব্বার আবুল মাল আবদুল মুহিতকে ‘তথ্য-প্রযুক্তি বান্ধব’ অর্থমন্ত্রী বলে অভিহিত করেছেন।

ইন্টারনেটের ওপর ভ্যাট কমানোর আন্তরিক প্রচেষ্টা এবং অর্থমন্ত্রীর সাড়া দেয়া প্রসঙ্গে বলতে গিয়ে মোস্তাফা জব্বার চ্যানেল আই অনলাইনকে বলেন: মন্ত্রী হওয়ার বহু আগে থেকেই বরাবরই ইন্টারনেটের ওপর থেকে ভ্যাট তুলে নেয়ার আহ্বান জানিয়ে আসছি। কারণ ডিজিটাল বাংলাদেশের মহাসড়কটি এই ইন্টারনেট। মন্ত্রী হয়েও ইন্টারনেটের ভ্যাট শূন্য শতাংশ করা হোক সেটাই চেয়ে এসেছি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবরই তথ্য-প্রযুক্তির জন্য ইতিবাচক মানসিকতা দেখিয়ে এসেছেন। গতবারের বাজেটেও তিনি আমাদের সুপারিশ আমলে নিয়েছিলেন। এবারও তিনি ইন্টারনেটের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট কমাতে আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। সুতরাং আমার দেখা অর্থমন্ত্রীদের মধ্যে উনিই সবার চেয়ে বেশি তথ্য-প্রযুক্তিবান্ধব অর্থমন্ত্রী।

২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেটে নতুন করে ভ্যাট বাড়ানো না হলেও বিদ্যমান ভ্যাট কমানো হয়নি। দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অন্যতম দাবি ছিল ভ্যাটমুক্ত ইন্টারনেটের।

২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করে সম্মিলিত প্রতিক্রিয়া জানায় অ্যামটব, বেসিস, বিসিএস, বিএমপিআইএ, আইএসপিএবি, বাক্য ও ই-ক্যাব। ইন্টারনেটের ওপর ভ্যাট প্রত্যাহার সম্মিলিত দাবি ছিলো তাদের। তারা বলেছিলেন ইন্টারনেটের ওপর ভ্যাট-কর আরোপের মাধ্যমে সরকারের যে আয় সেটা ভ্যাট তুলে নিয়ে কয়েকগুণ বেড়ে যাবে। এই ছাড়কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Reneta

তাদের এই অবস্থানের সঙ্গে সব সময়ই একমত ছিলেন বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী। সর্বশেষ ডিজিটাল ওয়ার্ল্ডে অর্থমন্ত্রীর কাছ হতে ইন্টারনেটের এই ভ্যাট ছাড়ের প্রতিশ্রুতিও পেয়েছিলেন মোস্তাফা জব্বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীইন্টারনেটইন্টারনেট ভ্যাটইন্টারনেট মোস্তাফা জব্বারডাকভ্যাটমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT