চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিয়েস্তার দলের বিপক্ষে বার্সার জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে চেলসির কাছে হেরেছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালো আর্নেস্টো ভালভার্দের দল। শনিবার প্রীতি ম্যাচে আন্দেস ইনিয়েস্তার ক্লাবকে হারায় কাতালানরা। ভিসেল কোবির বিপক্ষে দুটি গোলই দ্বিতীয়ার্ধের সময় করেন লা মাসিয়ার তরুণ কার্লজ পেরেজ।

বার্সেলোনার সাবেক তিন খেলোয়াড়কে নিয়ে শুরুর একাদশ সাজায় ভিসেল কোবি। ইনিয়েস্তার সঙ্গে ছিলেন ডেভিড ভিয়া ও সার্গি সাম্পার। ক্লাব ছাড়ার পর এই প্রথম বার্সেলোনার বিপক্ষে খেলতে নামলেন ইনিয়েস্তা।

নিজের প্রাণের ক্লাব বার্সার বিপক্ষে ম্যাচের চার মিনিটের সময় অবশ্য দারুণ এক সুযোগ হাতছাড়া করেন ইনিয়েস্তা। বক্সের বাইরে থেকে নেয়া তার বুলেট শট সাইডবারের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করে বার্সাও। রিকার্ড পুইগ ও অ্যান্থনিও গ্রিজম্যান একাধিক সুযোগ নষ্ট করেন। তবে গোল না করতে পারলেও নিজের খেলা দিয়ে নজর কাড়েন গ্রিজম্যান।

প্রথমার্ধে গোল করতে না পারা বার্সা দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ বেসামাল করে তোলে। ৫৯ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন কার্লজ। ব্রাজিলিয়ান তারকা ম্যালকামের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাস থেকে অসাধারণ ফিনিশিং দেন লা মাসিয়ার তরুণ।

প্রথম গোলের ২৭ মিনিট পর দ্বিতীয় গোল করে বার্সা জয় নিশ্চিত করেন পেরেজ। ডানপাশ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে বল জালে জড়ান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনিয়েস্তাবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT