চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস হার এড়াতে পারবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বহুল আলোচিত দিন-রাতের টেস্টের শুরু থেকেই কোণঠাসা বাংলাদেশ। সবার চেষ্টায় প্রথম ইনিংসে কোনো রকমে সেঞ্চুরি ছোঁয়া দলটা দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমেছে ২৪১ রানে পিছিয়ে থেকে। ভারতের ইনিংস ঘোষণা সঙ্গে সঙ্গেই সবার চোখের সামনে ভেসেছে একটাই প্রশ্ন, ইনিংস হার এড়াতে পারবে বাংলাদেশ?

প্রথম টেস্টের হিসাব যদি ধরা যায়, তাহলে এই টেস্টেও ইনিংস হার হয়তো নিশ্চিত! ইন্দোর টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ১৫০ রানে। জবাবে ভারত ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ব্যর্থতা জারি রেখে দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে গুটিয়ে বাংলাদেশ হারে এক ইনিংস ও ১৩০ রানে।

ইন্দোর টেস্টে ইডেন টেস্টের প্রথম ইনিংসের চেয়ে রান ছিল একশ’ও বেশি। তবে এখানে খেলা হচ্ছে গোলাপি বলে। যে বলের সঙ্গে কোনোভাবেই নিজেদের মেলাতে পারছেন না মুশফিক-মুমিনুলরা। বোলাররা যেটুকু খাপ খেয়েছেন বা খাওয়ার চেষ্টা করেছেন তাতে বাঁহাত ঢুকিয়ে পণ্ড করেছেন বিরাট কোহলি। তার সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

গোলাপি বলের বড় সমস্যা শুরুতে সুইং থাকে অনেক বেশি। প্রথম এক বা দুই ঘণ্টা ধরে খেলতে হয় ব্যাটসম্যানদের। ভারতের ওপেনাররা সেটা করতে না পারলেও তাদের মিডলঅর্ডার ঠিকই করে দেখায়। যার রাস্তাটা দেখান চেতশ্বর পূজারা (৫৫)।

পূজারার পরে কোহলি ও অজিঙ্কা রাহানে। এই তিন ব্যাটসম্যান ছাড়া ভারতের অন্য ব্যাটসম্যানদের মধ্যে কেবল একজনই কুড়ির ঘর স্পর্শ করতে পারেন। তবে তিনজনের মধ্যে কোহলিই বাংলাদেশের ক্ষতিটা করেছেন বেশি। তার ১৩৬ রান ব্যবধানটা বড় করে তোলে।

ভারত তাদের ইনিংসে শুরু এবং শেষটা ভালো করতে পারেনি। আর বাংলাদেশের প্রথম ইনিংসের পুরোটাই ছিল গোলকধাঁধায় ঠাসা। দ্বিতীয় ইনিংসের শুরুতেও একই ছবি। প্রথম ইনিংসে যিনি দলের হয়ে সবচেয়ে বেশি এবং ভালো লড়েছিলেন সেই সাদমান ইসলাম ফিরে গেছেন প্রথম ওভারেই। পরে ফিরেছেন মুমিনুলও। ফলে পূজারা-কোহলি-রাহানেদের মতো বাংলাদেশের মিডলঅর্ডার কিছু একটা করতে না পারলে ইনিংস হার অবধারিত!

Jui  Banner Campaign
ট্যাগ: ইডেনের দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT