প্রথম টেস্টে বড় হারের পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও বেকায়দায় অস্ট্রেলিয়া। হোবার্ট টেস্টে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে অজিরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২১ রান করেছে স্বাগতিক সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার চেয়ে এখনো ১২০ রানে পিছিয়ে তারা।
প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩২৬ রান করে সাউথ আফ্রিকা। এতে ২৪১ রানের লিড পায় প্রোটিয়ারা।
দ্বিতীয় দিন একটি বলও খেলা হয়নি বৃষ্টির কারণে। তৃতীয় দিন অনেকটাই এগিয়ে যায় সাউথ আফ্রিকা। কুইনটিন ডি ককের ১০৪ বাভুমার ৭৪ রানে ভর করে প্রায় আড়াইশ রানের লিড পায় তারা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বাজে শুরু তাদের। স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই আউট হন জো বার্নস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৯ রান তুলে স্বস্তি ফেরান ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ৪৫ রান করে আউট হয়েছেন ওয়ার্নার।
অজিদের আশা অবশ্য এখনো বাঁচিয়ে রেখেছেন খাজা, ৫৬ রানে অপরাজিত তিনি। সঙ্গী ১৮ রানে অপরাজিত অধিনায়ক স্টিভ স্মিথ। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৪২ রানের।










