চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ব্যবধানে হারের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা যেখানে ব্যাট হাতে রানের বন্যা বইয়েছেন, সেখানে টাইগার ব্যাটসম্যানরা রীতিমতো ধুঁকছেন। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৪ রান। ইনিংস হার এড়াতে এখনো দরকার ৩০৭ রান। অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। তারপরও ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ।

৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় আশা জাগানিয়া। টাইগারদের স্বস্তির শুরু এনে দেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। প্রথম ইনিংসে যেখানে থামেন, সেখান থেকেই শুরু করেন তামিম। ফিফটি তুলে নেন। তাকে দারুণ সঙ্গ দেন সাদমান। তিনিও ফিফটির পথে এগিয়ে যান।

তবে ফিফটি  ছুঁতে পারেননি এ ওপেনার। ক্ষণিকেই ভাঙে তার ধৈর্যের বাঁধ। নেইল ওয়াগনারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে দেন সাদমান। ফেরার আগে করেন ৫ চারে ৩৭ রান। তার আউটের জের না কাটতেই বোল্টের শিকার হয়ে মুমিনুল হক ও মোহাম্মদ মিথুন দ্রুত ফিরলে চাপে পড়ে সফরকারীরা। বিনা উইকেটে ৮৮ থেকে তাৎক্ষণিক স্কোর হয়ে যায় ১১০/৩।

ভরসা হয়ে ছিলেন তামিম। দুর্দান্ত রিফ্লেক্স আর টাইমিংয়ে দারুণ খেলছিলেন। এগিয়ে যাচ্ছিলেন আরেকটি তিন অঙ্ক ছোঁয়ার পথে। কিউই বোলারদের চোখে চোখ রেখে ব্যাটিং চালিয়ে তামিম তুলে নেন ক্যারিয়ারের ২৬তম ফিফটি। তবে হঠাৎই ছন্দপতন। টিম সাউদির বলে ডাক করতে যেয়ে ব্যাট উঁচিয়ে রেখেছিলেন, বল ব্যাটে লেগে উইকেটের পেছনে বিজে ওয়াটলিংকে ক্যাচে পরিণত হয়, ফিরতে হয় তামিমকে। ফেরার আগে ওয়ানডে মেজাজে ৮৬ বলে ১২ চার ও ১ ছক্কায় ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন এ ওপেনার।

তামিম ফিরলে সৌম্যকে নিয়ে হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। যোগ্য সঙ্গ পান তিনি। অধিনায়ক ধীরে চল নীতি গ্রহণ করলেও বেশ চড়াও ছিলেন সৌম্য। বাজে বল পেলেই করেছেন সীমানাছাড়া। শেষ পর্যন্ত তাদের জুটি অবিচ্ছিন্ন থাকে। ফিফটির দোরগোড়ায় আছেন সৌম্য। তিনি ৩৯ এবং মাহমুদউল্লাহ ১৫ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে নিজেদের টেস্ট ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৭১৫/৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ৪৮১ রানের লিড নেয় কিউইরা। তাদের হয়ে সর্বোচ্চ ২০০ রানের হার না মানা ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। এটি তার লংগার ভার্সন ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ১৬১ রানের ইনিংস খেলেন টম ল্যাথাম। এছাড়া ১৩২ রানের ঝলমলে ইনিংস খেলেন জিৎ রাভাল। মিরাজ-সৌম্য নেন ২টি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চকবাজার ট্র্যাজেডি: দগ্ধ আরও ১ জনের মৃত্যু

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়র আতিকুলের সাক্ষাৎ

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়র আতিকুলের সাক্ষাৎ

অভিনন্দন ফেরায় বলিউডে উচ্ছ্বাস

সর্বশেষ

ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT