গত বছর থেকে সেন্টমার্টিনে পর্যটক জাহাজ আসা-যাওয়া করছিল এই জেটি দিয়ে। সর্বশেষ ১লা নভেম্বর থেকে আবারও এ জেটি দিয়ে সেন্টমার্টিনে যাতায়াতের জন্য প্রস্তুতি নিচ্ছিল জাহাজ কোম্পানিগুলো। এরই মধ্যে হঠাত ভেঙে দুই ভাগ হয়ে গেলো এই ইনানী জেটি। সামাজিক যোগাযোগ মধ্যমে তাই অনেকেরই এখন প্রশ্ন, সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাত কেন ভেঙে গেল ইনানী জেটি?







