চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনস্টাগ্রামে টম ক্রুজ, জানালেন নতুন ছবির নাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
টম ক্রুজ

ছবি শেয়ার করার সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে চোখ রাখলেই মেলে তারকাদের নানা খবর। অবশ্য হলিউড সুপার স্টার টম ক্রুজ এতদিন ইনস্টাগ্রাম থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তবে ২৬ জানুয়ারি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন তিনি। সেই সঙ্গে ভক্তদেরকে দিয়েছেন নতুন চমক।

ইনস্টাগ্রামে একাউন্ট খোলার মাত্র একঘণ্টার মধ্যেই ৫৫০০০০ জনের বেশি ফলোয়ার পেয়ে গেছেন টম ক্রুজ।আজ পর্যন্ত তা দাড়িয়েছে ৭৬৩০০০ জনে। নিজের পরিচয় হিসেবে তিনি দিয়েছেন ‘অভিনেতা, প্রযোজক। ১৯৮১ থেকে মুভি করছি।’

নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্তদেরকে মিশন ইম্পসিবল সিরিজের ষষ্ঠ মিশনের নাম জানিয়ে দিয়েছেন তিনি। ষষ্ঠ মিশনের নাম হবে ‘মিশন: ইম্পসিবল-ফলআউট’। ইনস্টাগ্রামে ছবিটির ক্ল্যাপস্টিকের একটি ছবি দিয়ে এই খবর ভক্তদেরকে জানিয়েছেন তিনি। ক্যাপশনে টম ক্রুজ লিখেছেন, ‘তৈরি হোন।’ একটি অ্যাকশন দৃশ্যের স্থিরচিত্রও দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘সবচেয়ে বেশি থ্রিলিং মিশনের জন্য প্রস্তুত থাকুন।’ টম ক্রুজ আরও জানিয়েছেন পূর্ব ঘোষিত সময়ে, অর্থাৎ আগামী ২৭ জুলাই মুক্তি পাবে ছবিটি।

Banglabid

এবারই প্রথম মিশন ইমপসিবল ফ্র্যাঞ্চাইজির ছবি রিয়েল থ্রিডিতে মুক্তি পাচ্ছে। ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত এই ছবিতে থাকছেন রেবেকা ফার্গুসন, সিমন পেগ, ভিং র‌্যামস, শন হ্যারিস, অ্যালেক ব্যাল্ডউইন, হেনরি ক্যাভিল, ভ্যানেসা কার্বি, অ্যাঞ্জেলা ব্যাসেট, সিয়ান ব্রুক ও মিশেল মোনাহান। ডেকান ক্রনিকল

Get ready. #MissionImpossible

A post shared by Tom Cruise (@tomcruise) on Jan 25, 2018 at 5:00am PST

Get ready for the most thrilling mission yet…

A post shared by Tom Cruise (@tomcruise) on Jan 26, 2018 at 6:00am PST

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঢাবিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’

পরবর্তী

প্রথম টেস্টে নেই সাকিব

পরবর্তী
মাটিতে লুটিয়ে কাতরাচ্ছেন

প্রথম টেস্টে নেই সাকিব

চ্যানেল আই অনলাইন- পদ্মাবত

দুই দিনেই পঞ্চাশ কোটির ঘরে 'পদ্মাবত'

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT