চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজির হাত ধরে আফগান রূপকথার শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

ইনজামামুল হকের হাত ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শুরু হলো আফগান রূপকথা। শনিবার বুলাওয়েতে জিম্বাবুয়েকে ৭৩ রানে হারিয়েই ইতিহাসে ঢুকে গেছে আফগানিস্তান। এই প্রথম আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জিতলো আফগান বীরেরা। আর এই বীরদের পেছন থেকে প্রেরণা জুগিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজি।

পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের জন্য স্বাগতিকদের ২৪৬ রানের মাঝারি লক্ষ্য খাড়া করেছিলো আফগানিস্তান।সেই মাঝারি স্কোরকে জিম্বাবুয়ের কাছে পাহাড়সম করে তোলে আফগান বোলাররা।

২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার চার বছরের মধ্যেই আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জিতে যোগ্যতার প্রমাণ রাখলো আফগানরা। এ পর্যন্ত খেলা ৫৬টি ওয়ানডের মধ্যে হার-জিতের হিসাবে আফগানিস্তান সমানে সমান।

জিম্বাবুয়ের ইনিংস সমাপ্তির পেছনে সবচেয়ে বড় ভূমিকা আফগান বোলারদের। দৌলত জর্দান ২২ রানে ৪ উইকেট তুলে এতে নেতৃত্ব দেন, বাহাতি স্পিনার আমির হামজা তুলে নেন ৩ উইকেট। আফগানিস্তানের বোলিং তোপে জিম্বাবুয়ে ১৭২ রানে অলআউট হওয়ায় বিফলে যায় শন উইলিয়ামসের ক্যারিয়ারের প্রথম শতক।

ঘরের মাঠে প্রথত শতক পাওয়া উইলিয়ামস পরে দৌলত জর্দানের সঙ্গে যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন। জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার নয় নম্বরে ব্যাট করতে নামা লুক জংউয়ি। ১৬ রান করা এই বোলারের সঙ্গে এদিন আর মাত্র দুই ব্যাটসম্যান দুই অংকের রান করতে সমর্থ হন।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেন স্বাগতিক দলনেতা এল্টন চিগুম্বুরা। নূর আলী জর্দান (৫৪), মোহাম্মদ শাহজাদ (২৬) ও মোহাম্মদ নবীর (৫৩) ধীর সূচনার পর আসগর স্তানিকজাই ৩৮ ও মিরওয়াইস আশরাফ ২১ রান করেন ভিত রচনা করেন।

Reneta

মিডল অর্ডারের ব্যর্থতায় শুরুর ভিতকে বেশি উচ্চতায় নিয়ে যেতে পারেনি আফগানরা। তবে শেষের দিকে দৌলত জর্দান ও মিরওয়াস আশরাফ মিলে আড়াইশ’ কাছাকাছি লক্ষ্য দাঁড় করান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ওয়েলিংটন মাসাকাদজা ও সেকেন্দার রাজা ৩টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT