চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনগ্রামের ব্যাটে সিলেটের বড় পুঁজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাওয়ার প্লে-র ৩৬ বলে ৫০ রান তুলেছিল সিলেট সানরাইজার্স। পরের পঞ্চাশ তুলতে দুই ওপেনার খরচ করেন আরও কম— ২৯ বল। আসরে ছিটকে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটিকে সান্ত্বনার জয় এনে দিতে ব্যাট হাতে এনামুল হক-কলিন ইনগ্রামরা দেখালেন দাপট।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় কুমিল্লার বোলারদের উপর ছড়ি ঘোরালেন সানরাইজার্স ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলটি তুলেছে ১৬৯ রান। আগের ম্যাচে বরিশালের বিপক্ষে ৯০ রান করা ইনগ্রাম এদিনও ছিলেন মারকুটে মেজাজে। ৬৩ বলে করেছেন ৮৯ রান।

টস হেরে ব্যাটিংয়ে শতরান ছাড়ানো জুটি গড়েন সিলেটের দুই ওপেনার এনামুল-ইনগ্রাম। প্রথম ছয় ওভারে ৫০ রান করা দল শতরান ছুঁয়ে ফেলে ১০.৫ ওভারেই। বড় স্কোর গড়ার দিনে টেবিলের তলানীর দলটি প্রথম ধাক্কা খায় যখন স্কোর ১০৫ রান।

ব্যক্তিগত ৪৬ রানে ওপেনার এনামুল হক শিকার হন মোস্তাফিজের। ৩৩ বলের ইনিংসে হাঁকান তিনটি ছক্কা ও চারটি চার। গত ম্যাচে একাদশে জায়গা না পাওয়া সিমন্স ব্যাট করেন তিন নম্বরে। পরিস্থিতির দাবি মেটাতে পারেননি। ১৩ বলে ১৬ রান করে ফেরেন ক্যারিবিয়ান হার্ডহিটার।

অধিনায়ক বোপারা এদিনও ব্যর্থ হন। ইংলিশম্যানের ব্যাট থেকে আসে ১ রান। অন্যপাশ আগলে রানের চাকা সচল রাখেন ইনগ্রাম। রান তোলার শুরুর গতি মাঝের দিকে স্লথ হয়ে আসলেও বড় স্কোর গড়তে ভূমিকা রাখেন। নয়টি চার ও তিনটি ছক্কায় করেন ৮৯ রান। একদিন আগে সাকিবের বরিশালের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ৯০ রান।

ছক্কা হাঁকাতে পারদর্শী আলাউদ্দিন বাবুকে নামানো হয় একটু উপরে। ঠিকঠাক মান রাখতে না পারলেও ফেরার আগে করেছেন ৮ বলে ১০ রান। ১ বলে ১ রানে অপরাজিত ছিলেন দলটির সাবেক অধিনায়ক মোসাদ্দেক।

Reneta

ব্যাটারদের দিনে কুমিল্লার বোলাররা দারুণ ফিনিশিং টেনেছেন। ৪ ওভারে ২৩ রান খরচায় তিন উইকেট তুলেছেন মোস্তাফিজ। টাইগার পেসারের শিকার হয়েছেন কলিন ইনগ্রাম, বাবু ও এনামুল হক। একটি করে উইকেট তুলেছেন নারিন ও তানভির ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুলকুমিল্লা ভিক্টোরিয়ান্সবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টসসিলেট সানরাইজার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT