চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনক্লুশন প্লাস ফাইনাল রাউন্ডে বাংলাদেশি ৫ উদ্যোক্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
অর্থনীতি
A A

সামাজিক উদ্যোক্তাদের নিয়ে মার্কিন প্রতিষ্ঠান ভার্ব ও মেটলাইফের অন্যতম অঙ্গ সংগঠন মেটলাইফ ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক প্রতিযোগিতা ইনক্লুশন প্লাসের ৬ষ্ঠ ধাপে আপন ওয়েলবিং, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, সাজিদা ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন এবং শপআপ ফাইনাল রাউন্ডের জন্য মনোনিত হয়েছে। বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের মানুষদের আর্থিক সহায়তাকে প্রাধান্য দিয়ে কাজ করছে সংগঠনগুলো।

গত বছরের অক্টোবর মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৫০টিরও বেশি বাংলাদেশি সংগঠন/উদ্যোগ তাদের উদ্ভাবনী পণ্য বা সেবার ডিজাইন প্রতিযোগিতায় জমা দিয়েছে যা বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের মাঝে আর্থিক সেবা ও অন্তর্ভূক্তি বৃদ্ধি করবে। বিজয়ীরা তাদের প্রকল্পটি পূর্ণাঙ্গ আকারে বাস্তবায়ন করতে পাবে মেটলাইফ ফাউন্ডেশন থেকে সর্বমোট ১ লাখ মার্কিন ডলারের আর্থিক অনুদান।

সেমিফাইনাল রাউন্ডে পৌছায় ২০টি দল, যারা মেটলাইফ কর্মীদের সঙ্গে মিলে নিজেদের প্রকল্পের ডিজাইন নিয়ে কাজ করেছে। যার ভিত্তিতে ৫টি ফাইনাল দল নির্বাচিত হয়েছে যারা আগামি মে মাসে বিজয়ীর খেতাব পাবার লক্ষে প্রতিযোগিতায় লড়াই করবে।

৫ ফাইনালিস্ট সম্পর্কে:

আপন ওয়েলবিং: তৈরি পোষাক শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা, বীমা, ক্রেডিট ও অন্যান্য সুবিধাদি নিয়ে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান, নির্মাতা ও জনগোষ্ঠীদের সঙ্গে মিলে কাজ করছে আপন ওয়েলবিং।

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স: কৃষকদের জন্য সার্বিক উন্নয়ন ও কৃষিকাজের সময় দূর্যোগপূর্ণ আবহাওয়ার ঝুঁকি এড়াতে আবহাওয়াভিত্তিক কৃষি বীমা নিয়ে কাজ করছে গ্রীন ডেল্টা ইন্সুরেন্স।

Reneta

সাজিদা ফাউন্ডেশন: টেকসই ও কার্যকরী মাইক্রোফাইন্যান্স সংক্রান্ত সেবা এবং ডিজিটাল ইনোভেশনের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়ন নিয়ে কাজ করছে সাজিদা ফাউন্ডেশন।

শক্তি ফাউন্ডেশন: সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষে ব্যাংক এশিয়ার সঙ্গে মিলে উল্লেখযোগ্য মাইক্রোফাইন্যান্স সংক্রান্ত এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে কাজ করছে শক্তি ফাউন্ডেশন।

শপআপ: অনলাইনে পণ্য বিক্রেতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রেডিট সিস্টেম ও আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসার লক্ষে কার্যকরী নেটওয়ার্ক ও অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করছে শপআপ।

মে মাসের ৭ তারিখ ফাইনাল রাউন্ডে নির্বাচিত প্রতিযোগিতারা ভিআইপি বিচারকদের সামনে নিজেদের ধারণা তুলে ধরবেন। প্রথম বিজয়ী পাবে ৫০ হাজার মার্কিন ডলার, দ্বিতীয় বিজয়ী পাবে ২৫ হাজার, তৃতীয় দল পাবে ১২ হাজার এবং ৪র্থ ও পঞ্চম দল উভয়েই ৫ হাজার মার্কিন ডলার করে পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শপআপ
শেয়ারTweetPin2

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT