চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইথিওপিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পদপিষ্ট হয়ে বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ইথিওপিয়ার রাজধানীর কাছে রোববার একটি ধর্মীয় উৎসবের সময় বিক্ষোভ
প্রদর্শনকারী জনতার ওপর পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের পর
হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছে।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে
নিহতের সংখ্যা কমপক্ষে ৩’শ জন দাবি করে এর জন্য দেশটির সরকারকে দায়ী করেছে।
সরকারের পক্ষ থেকে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস
দেয়া হয়েছে। 

ইথিওপিয়ার রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে বিশোফতু শহরের একটি হ্রদে বর্ষা ঋতুর বিদায় উপলক্ষ্যে স্থানীয় কৃষক গোষ্ঠী ওরোমো সম্প্রদায়ের ইরিচা অনুষ্ঠানে যোগ দিতে কয়েক হাজার লোক জড়ো হয়েছিলো। উৎসবে অংশগ্রহণকারী কিছু লোক ‘ওরোমো’ সম্প্রদায়ের সরকার বিরোধী প্রতিবাদের প্রতীক হিসেবে তাদের মাথার ওপর হাতের কব্জি রেখে ‘ক্রস’ বানায়। এসময় ‘আমরা স্বাধীনতা চাই’, ‘আমরা ন্যায়বিচার চাই’ বলে স্লোগান দিচ্ছিলো বিক্ষোভকারীরা।

এরপরই প্রতিবাদকারীরা পাথর ও বোতল নিক্ষেপ শুরু করে এবং নিরাপত্তা বাহিনী প্রথমে লাঠিচার্জ করে। এক পর্যায়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। গ্যাসের কারণে আতঙ্কে পালাতে গিয়ে অন্তত ৫০ জন লোক একটি খাদের ভেতর একজনের ওপর আরেকজন পড়ে যায়।

জাওয়ার মোহাম্মদ নামের একজন বিক্ষোভকারী টাইনারায়ন পিপল’স লিবারেশন ফ্রন্টের ইঙ্গিত করে বলেন, ‘সরকার স্বৈরাচারী। দেশে কোনো সাম্য নেই, বাকস্বাধীনতা নেই। আছে কেবল টিপিএলএফ।’

প্রতি বছর ওরোমো অঞ্চলে কয়েক লাখ লোক লেক হারসাদির তীরে ইরিচা উৎসব পালন করে। তারা এ হ্রদটিকে পবিত্র মনে করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইথিওপিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT