চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস বিকৃতিকারীরাই বড় গলায় কথা বলেন: মোশাররফ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:৪৮ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A

ইতিহাস বিকৃতিকারীরাই আজ বড় গলায় কথা বলেন মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা ইতিহাস বিকৃতি করেন তারাই আজ অন্যদের ইতিহাস বিকৃতি না করার ছবক দেন।

রোববার ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ভাসানীর কথা স্মরণ করিয়ে দিয়ে খন্দকার মোশাররফ বলেন, যারা আজকে বলেন, ‘ ইতিহাস বিকৃতি করলে ইতিহাস ক্ষমা করে না’ তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছেন, পরে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানী। অথচ তার কথা স্মরণ করে না তারা! ভাসানীকে স্মরণ না করা কি ইতিহাস বিকৃতি না?

“যারা আজ ইতিহাস বিকৃতি করেন তারাই ইতিহাস বিকৃতি না করার ছবক দেন। ইতিহাস বিকৃতিকারীরা আজ বড় গলায় কথা বলেন।”

খন্দকার মোশাররফ বলেন, ১৯৫৭ সালে কাকমারী সম্মেলনে মাওলানা ভাসানীই প্রথম ‘আসসালামু আলাইকুম” বলে পাকিস্তানকে বিদায় জানিয়েছিলেন। ১৯৭০ সালে কারাগার ভেঙে শেখ মুজিবকে মুক্ত করে আনার নির্দেশ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন ভাসানী। অথচ তারা ভাসানীকে স্মরণ করে না। এসব কি ইতিহাস বিকৃতি নয়? এসব অবদানের কথা যারা স্বীকার করে না তারাই আজ ইতিহাস বিকৃতি না করার স্লোগান তুলেন।

সরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মোশাররফ বলেন, ভাসানী থাকলে আজ বিচার বিভাগের ওপর এমন আঘাত করতে পারতো না সরকার। বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে সরকার। আজ তারা অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করে দেশে জঙ্গল আইন কায়েম করতে চায়। এটা অন্যায়। এ অন্যায় মেনে নেয়া যায় না।

Reneta

তিনি বলেন, আমাদের সামনে নির্বাচন একটি বড় সংকট। এ নির্বাচন সুষ্ঠু করতে এখন থেকে লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে। রংপুরসহ স্থানীয় নির্বাচনগুলোকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সরকার ও নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা হিসেবে নিচ্ছি।

১২ নভেম্বর সমাবেশে বাস, লঞ্চসহ সব বন্ধ করার পরও জনজোয়ার হয়েছে দাবি করে মোশাররফ বলেন, এ জনজোয়ার আর থামানে যাবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

Jui  Banner Campaign
ট্যাগ: খন্দকার মোশাররফ হোসেনবিএনপিমাওলানা ভাসানী
শেয়ারTweetPin

সর্বশেষ

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT