চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়া ‘দ্য লায়ন কিং’ এবার ঢাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ন ২৫, জুলাই ২০১৯
বিনোদন
A A

দীর্ঘ ২৫ বছর পর আবার হলিউডের পর্দায় ফিরে এল ‘দ্য লায়ন কিং’। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিলো ডিজনির এই ছবি। মুক্তির পর রীতিমত ইতিহাস গড়ে ছবিটি। এই মিউজিক্যাল অ্যানিমেশন ছবির সিংহ ‘সিমবা’ দর্শকের হৃদয়ে স্থান করে নেয় আপনজনের মতো। ৩৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি বক্স অফিসে প্রায় নয় হাজার কোটি টাকা ব্যবসা করেছে!

আর হলিউডের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ছবির তালিকায় স্থান করে নেয় ছবিটি। মাত্র ৮৮ মিনিট দৈর্ঘের এই ছবি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র নিবন্ধনের ‘লাইব্রেরি অব কংগ্রেস’-এ স্থান করে নেয়। সেখানে এই ছবি সম্পর্কে লেখা হয়, ‘সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং শৈল্পিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।’ শুধু তাই নয়, দু’টি অস্কারও ঘরে তুলে ছবিটি। এসব অর্জনকে আরো গৌরবান্বিত করতে এবার ছবিটির রিমেক করছে ওয়াল্ট ডিজনি পিকচার্স।

গত ১৯ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘দ্য লায়ন কিং’। বাংলাদেশের দর্শকরা ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পাবেন ২৬ জুলাই থেকে। এরইমধ্যে ভারতে দারুণ সাড়া ফেলেছে ‘দ্য লায়ন কিং’। ভারতে চারটি ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ১১.০৬ কোটি রুপি। ভারতজুড়ে মোট ২১৪০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে হিন্দি, ইংরেজি, তামিল ও তেলেগু ভাষায়।

মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’র রেকর্ড (১০.৬ কোটি রুপি) ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপি মুক্তির প্রথম দিনের উপার্জনের হিসাবে ডিজনির ক্লাসিক সিনেমা ‘দ্য জাঙ্গল বুক’ (১১.৬ মিলিয়ন ডলার) এবং ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’কে (১২.৪ মিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে ‘দ্য লায়ন কিং’ (১৪.৫ মিলিয়ন ডলার)।

ছবির হিন্দি ভার্সনে থাকছেন বলিউডের কিং খান শাহরুখ। ‘লায়ন মুফাসা’ হবেন শাহরুখ খান আর লায়ন মুফাসার ছেলে, মূল চরিত্র ‘লায়ন সিম্বা’ হবেন শাহরুখের ছেলে আরিয়ান খান। তবে তাদেরকে দেখা যাবে না। কারণ, মুফাসা আর সিম্বার চরিত্রে কণ্ঠ দেবেন শাহরুখ আর জুনিয়র শাহরুখ।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘আমার পুরো পরিবারের হৃদয়ের বিশেষ একটা জায়গায় ‘দ্য লায়ন কিং’ ছবির স্থান। বাবা হিসেবে আমি সিম্বার প্রতি তাঁর বাবা মুফাসার স্নেহ আর ভালোবাসা অনুভব করতে পারি। এই আইকনিক চরিত্র দুটির সঙ্গে আমি আর আমার সন্তান যুক্ত হতে পেরে দারুণ খুশি।

Reneta

শাহরুখ খান ও আরিয়ান খানকে এই ছবিতে যুক্ত করতে পেরে আনন্দিত ডিজনি ইন্ডিয়ার প্রধান বিক্রম দুজ্ঞাল। তার মতে, বলিউডের সবচেয়ে জনপ্রিয় বাবা আর ছেলেকে এত বড় ছবির দুই আইকনিক চরিত্র মুফাসা আর সিমবারূপে দর্শক দারুণভাবে গ্রহণ করবেন। এই ক্লাসিক ছবিটি ভারতীয়দের আরও কাছে পৌঁছাতে পারবে বলেও বিশ্বাস বিক্রম দুজ্ঞালের।

ক্লাসিক এই ছবির নতুন করে নির্মাণ নিয়ে যে তোড়জোড় চলছে, তাতে ছবিটি যদি আগের ছবির রেকর্ড ভেঙে ব্যবসা করে, খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। আর তখন সেই ইতিহাসের অংশ হতে পারবেন এই খানেরাও। ২৫ বছর আগে মুক্তি পাওয়ার কারণে এ প্রজন্মের যারা ছবিটি পর্দায় দেখতে পারেননি তাদের জন্য এবারের ‘দ্য লায়ন কিং’ দারুণ এক উপহার হবে বলে মনে করে ওয়াল্ট ডিজনি পিকচার্স। ইতোমধ্যে তরুণদের আগ্রহ দেখে ছবিটির সাফল্য নিয়ে তাদের প্রত্যাশা আরো বেড়ে গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দ্য লায়ন কিংবলিউডলিড বিনোদনশাহরুখহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT