চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল আবাহনীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ২৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

শুধু একটা ড্র হলেই চলতো। হয়ে যেত ইতিহাস। ইতিহাস অবশ্য আবাহনী আগেই গড়েছে, বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে নাম লিখিয়ে। সেটাকে আরও একধাপ এগিয়ে নেয়ার সুযোগ ছিল আকাশী-নীলদের সামনে। তা আর হল না। নর্থ কোরিয়ার শক্তিশালী ক্লাব এপ্রিল-২৫’র কাছে ২-০ গোলে হেরে হল সর্বনাশ!

প্রথম লেগে নিজেদের মাঠে এপ্রিলকে ৪-৩ গোলে হারিয়ে কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল আবাহনী। দ্বিতীয় লেগ এপ্রিলের মাঠে হওয়াতেই ছিল যত শঙ্কা। যেটা খেলতে হয়েছে নর্থ কোরিয়ায়। পুরো দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন এক দেশ থেকে ফলটা জানা গেল ঠিকই, তবে সেটা খুশির নয়। নিজেদের মাঠে ফিরতি লেগে জয়ে ৫-৪ গোলের অগ্রগামীতায় আবাহনীর স্বপ্ন ভেঙে দিয়েছে এপ্রিল।

ঘরের মাঠে জিতলেও আবাহনীর সমস্যা ছিল রক্ষণে। সেটা শুধরে নিয়েই নর্থ কোরিয়ায় উড়াল দিয়েছিলেন মারিও লেমোসরা। প্রথম ৪৫ মিনিট যার ফল মিলেছে। স্বাগতিকদের পুরোঅর্ধ ঠেকিয়ে রেখেছিল আবাহনী।

বিরতি থেকে ফেরার পরেই যেন সব প্রতিরোধ ভেঙে পড়ল। বদলি হিসেবে নেমে কিম ইয়ু সং পাল্টে দেন ম্যাচের গতিপথ। ৪৯ মিনিটে আবাহনীর সব প্রতিরোধ ভেঙে করেন গোল।

পরে বিপদ বাঁধালেন রুবেল মিয়াঁ। ৭০তম মিনিটে তার লাল কার্ড দশ জনের দল বানিয়ে দেয় আবাহনীকে। সুযোগ কাজে লাগিয়ে ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করে আবাহনীকে ইতিহাস গড়তে দেননি কিম।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী এএফসি কাপএএফসি কাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT