চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়লো জো হার্টের ম্যানচেস্টার সিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ডের ক্লাবটি। প্যারিসে প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। অবশ্য নিজেদের মাঠে গোলশূন্য বা ১-১ ড্র হলেও সেমি-ফাইনালে উঠত গত চার মৌসুমে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা দলটি।

গত তিন মৌসুমের ক্ষরা কাটিয়ে অনেকদিন পর সাফল্য পেলো সিটি। ২০১১-১২ মৌসুমে লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে পা রাখলেও সেবার গ্রুপ পর্বই পার হতে পারেনি তারা। পরের দুবার শেষ ষোলোর গণ্ডিতে আটকে যায় ইংল্যান্ডের দলটি।ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচের প্রথম ২০ মিনিটে নিজেদের পায়ে রাখে পিএসজি। গোলের প্রথম ভালো সুযোগটি তৈরি করে অতিথিরাই।

Banglabid

২০তম মিনিটে সুইডিশ ফরোয়ার্ড জাতান ইব্রাহিমোভিচের বাঁকানো ফ্রি-কিক দক্ষতার সঙ্গে পাঞ্চ করে ফেরান স্বাগতিক দলের গোলরক্ষক জো হার্ট। আধ ঘণ্টার মাথায় ডান পোস্টের বাইরে দিয়ে মেরে পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন সের্হিও আগুয়েরো। ডি বক্সের মধ্যে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে গোলরক্ষক কেভিন ট্রাপ ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৭৬ মিনিটে দারুণ এক গোলে ইতিহাদের গ্যালারিতে উৎসবের ঢেউ তোলেন কেভিন ডি ব্রুইন। নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে ফের্নান্দো আলতো টোকায় বাড়িয়ে দিয়েছিলেন ব্রুইনকে।

বেলজিয়ামের এই মিডফিল্ডার বাঁকানো শটে নিশ্চিত হয় একটি গোল। একটু পরই এদিনসন কাভানির শট আটকে সিটিকে রক্ষা করেন হার্ট। ৮৫তম মিনিটে ইব্রাহিমোভিচ প্রতিপক্ষের জালে বল জড়ালেও অফসাইডের কারণে সমতায় ফেরা হয়নি পিএসজির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউয়েফাইউয়েফা চ্যাম্পিয়স লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোর হ্যাটট্রিকে সেমিতে রিয়াল, ইতিহাস গড়ে ম্যান সিটি

পরবর্তী

ইটভাটায় ব্যবহার হচ্ছে উর্বর মাটি, হুমকিতে চাষাবাদ

পরবর্তী

ইটভাটায় ব্যবহার হচ্ছে উর্বর মাটি, হুমকিতে চাষাবাদ

চৈত্র সংক্রান্তি-বর্ষবরণের প্রস্তুতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT