চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সেরা ফাইনালে বিশ্বকাপের সমাপ্তি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:৫০ পূর্বাহ্ন ১৫, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লন্ডন থেকে: বিশ্বকাপের ফাইনাল ‘টাই’ হওয়ার ঘটনা প্রথমবার। ঘটল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। শিরোপা নির্ধারণে ম্যাচ গড়াল সুপার ওভারে। এবারও টাই! ৬ বলের ম্যাচের শেষে তাই নিউজিল্যান্ডের হার। তাদের চেয়ে বেশি বাউন্ডারি মারায় ইংল্যান্ডের হাতেই উঠল বিশ্বকাপের শিরোপা। শেষ হল দেড় মাসের ক্রিকেট উৎসব।

দারুণ ক্রিকেট উপহার দেয়া কিউইদের সান্ত্বনা হয়ে রইল একটাই, ফাইনালে নির্ধারিত ও সুপার ওভারের লড়াইয়ে রানে-উইকেটে হারেনি তারা! বিশ্বকাপ শুরু হয়েছিল ৩০মে, ওভালে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে। ৪৮ ম্যাচ দৈর্ঘ্যের মহোৎসবের সমাপ্তি টানা হল ‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে।

শুরু থেকেই যাদের ফেভারিট ধরা হচ্ছিল সেই ইয়ন মরগানের দলই এমসিসি প্যাভিলিয়নের বারান্দায় দাঁড়িয়ে হেসেছে শেষ হাসি। অবিশ্বাস্য নাটকীয়তা আর শ্বাসরুদ্ধকর ফাইনাল এর আগে দেখেনি বিশ্ব ক্রিকেট।

আগের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে শুরুর ধাপ থেকেই বিদায় নেয়া ইংল্যান্ড গত চার বছরে নিজেদের তৈরি করেছে নতুন রূপে। গেল কয়েকবছর ধরেই তারা এতটা দারুণ খেলেছে যে, তাদের ‘ফেভারিট’ মানতে বিন্দুমাত্র সংশয় ছিল না কারও। যাদের নাম উচ্চারিত হচ্ছিল সর্বত্র, সেই ইয়ন মরগানের দলই মাথায় পড়েছে শিরোপার মুকুট।

আগের ১১টি বিশ্বকাপ ফাইনালের সঙ্গে এবারেরটির কোনো তুলনাই চলে না। আগে শিরোপার মঞ্চে ১০টি ম্যাচেই জয়-পরাজয় ব্যবধান ছিল অনেক। যেটিকে সবচেয়ে ক্লোজ ম্যাচ ধরা হয় সেটিতে ব্যবধান ছিল ৭ রানের। ভারতের ইডেন গার্ডেনসে ১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দেয়া ২৫৪ রানের টার্গেটে ব্যাট করা ইংলিশরা করতে পেরেছিল ২৪৬।

আরেকটি বিশ্বকাপের জন্য চার বছরের অপেক্ষা। আগামী বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। তার আগে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-নিউজিল্যান্ডবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT