চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সাক্ষী হয়ে আছে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর

আফরোজা হাসি আফরোজা হাসি
৪:১৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভাষা আন্দোলন নিয়ে গবেষণায় অবদান রাখছে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ১০ নম্বর সড়কে গড়ে ওঠা ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর।

অমর একুশের শহীদ মিনার কিংবা মেডিকেল কলেজের ব্যারাক তৎকালীন অনেকের কাছে পরিচিত হলেও কোনোটাই দেখেনি বর্তমান প্রজন্ম। সে সময়ের অনেক মূল্যবান দলিলও হারিয়ে গেছে।

ইতিহাসের সাক্ষী এসব জিনিস খুঁজে বেড়িয়েছেন কেউ কেউ। প্রয়াত ভাষা সংগ্রামী গোলাম মাহবুবের সেই চেষ্টার সফলতা হিসেবে রাজধানীর ধানমন্ডি ১০ নম্বর সড়কে ‘ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘর’।

২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি এর যাত্রা শুরু। প্রথম শহীদ মিনারের ছবি, ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের আলোকচিত্র, স্মারক গ্রন্থসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে এখানে।

১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর প্রকাশিত ভাষা আন্দোলনের ঘোষণাপত্রটির মূল কপিটিও রয়েছে মূল্যবান দলিল হিসেবে। সারাবছর এখানে অনেকেই আসেন গবেষণার কাজে।

ব্যক্তি উদ্যোগে ট্রাস্টের মাধ্যমে চলছে এর কাজ। তবে, পরিসর ছোট হওয়ায় নষ্ট হচ্ছে ভাষা আন্দোলনের অনেক মূল্যবান দলিল বলে জানিয়েছে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক এম আর মাহবুব।

Reneta

নতুন প্রজন্মের সামনে বায়ান্নর অমলিন ইতিহাস তুলে ধরতে জাদুঘরটির পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।

ভাষা আন্দোলনের ইতিহাসসমৃদ্ধ উদ্যোগটি টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতাও চায় ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT