বাঙ্গালী জাতির দীর্ঘ বছরের সংগ্রামের সাক্ষী সদ্য সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার ঐতিহাসিক নিদের্শন হিসেবে জনসাধারণের প্রদর্শনের জন্য খুলে দিয়েছে সরকার।
২ থেকে ৫ নভেম্বর সেখানে আয়োজন করা হয়েছে ‘সংগ্রামী জীবন গাঁথা’ শিরোনামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র নিয়ে এক প্রদর্শনী।
দুইশ’ বছরের বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের সেই কারাগার অভ্যন্তর দেখুন ভিডিও চিত্রে:
ভিডিওটি ধারণ করেছেন চ্যানেল আই অনলাইনের ফটো সাংবাদিক তানভির আশিক










